ঢাকা, আগস্ট ১২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) --রাজধানীর কমলাপুরের পাশে টিটিপাড়া এলাকায় রোববার সকালে বাসচাপা পড়ে এক ট্রাফিক কনস্টেবল নিহত হয়েছেন।
পুলিশ ও হাসপাতাল সূত্র জানায়, নিহত কনস্টেবলের নাম আল ফারুক (৩২)। তার গ্রামের বাড়ি কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার সুতারপারায়।
প্রত্যক্ষদর্শীরা জানায়, আল ফারুক সকাল সাড়ে ৯টার দিকে একটি দ্রুতগামী বাস থামানোর চেষ্টা করলে সেটি তাকে চাপা দিয়ে চলে যায়। গুরুতর আহত অবস্থায় ফারুককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএনএস/বিআর/এমএইচবি/ ১৩৫০ ঘ.
bdnews24