২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জোয়ারের কারণে পটুয়াখালী-কুয়াকাটা সড়কে গাড়ি চলাচল বন্ধ

জোয়ারে জেলার নিুাঞ্চল প্লাবিত হয়ে রোববার পটুয়াখালী-কুয়াকাটা সড়কে গাড়ি চলাচল বন্ধ হয়ে যায়। পটুয়াখালী আবহাওয়া অফিসের পরিবহণ পরিদর্শক মো. ইউনুস বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, ৪ থেকে ৫ ফুট উচ্চতায় প্রবল জোয়ারে প্লাবিত হয়েছে উপকূলীয় এলাকা। নদ-নদীর পানি বৃদ্ধি পাওয়ায় পটুয়াখালী-কুয়াকাটা সড়কের কলাপাড়া, মহিপুর ও আলীপুর ফেরি ঘাটের পন্টুন ডুবে গেছে। এর ফলে সকাল থেকে পর্যটক বোঝাই বাস, মাইক্রোবাস আটকা পড়ে আছে সেখানে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Aug 2007, 07:37 AM

Updated : 26 Aug 2022, 08:26 PM

পটুয়াখালী, আগস্ট ১২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- জোয়ারে জেলার নিুাঞ্চল প্লাবিত হয়ে রোববার পটুয়াখালী-কুয়াকাটা সড়কে গাড়ি চলাচল বন্ধ হয়ে যায়। পটুয়াখালী আবহাওয়া অফিসের পরিবহণ পরিদর্শক মো. ইউনুস বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, ৪ থেকে ৫ ফুট উচ্চতায় প্রবল জোয়ারে প্লাবিত হয়েছে উপকূলীয় এলাকা। নদ-নদীর পানি বৃদ্ধি পাওয়ায় পটুয়াখালী-কুয়াকাটা সড়কের কলাপাড়া, মহিপুর ও আলীপুর ফেরি ঘাটের পন্টুন ডুবে গেছে। এর ফলে সকাল থেকে পর্যটক বোঝাই বাস, মাইক্রোবাস আটকা পড়ে আছে সেখানে। কুয়াকাটা প্রেসক্লাবের সভাপতি মিজানুর রহমান টেলিফোনে বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, কুয়াকাটা, মহিপুর ও আলীপুর থেকে ইলিশ বোঝাই ট্রাকগুলো আটকে আছে। উপকূলীয় এলাকার শতশত মৎস্য ঘের ভেসে যাওয়ার আশংকা করছেন মৎস্য চাষীরা। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/এমআই/১৩৩৬ ঘ.