২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাসিনাকে স্বামীর সঙ্গে দেখা করতে দেওয়া হবে: কারা উপ মহাপরিদর্শক

চাঁদাবাজি মামলায় শেখ হাসিনাকে আদালতে হাজির করার আগে অসুস্থ স্বামী ড. ওয়াজেদ মিয়ার সঙ্গে দেখা করার সুযোগ দেওয়া হবে বলে জানিয়েছেন কারা উপ মহাপরিদর্শক মেজর শামসুল হায়দার সিদ্দিকী। শনিবার রাতে টেলিফোনে বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, "সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কোনো একদিন রাতে হাসপাতালে গিয়ে অসুস্থ স্বামীকে দেখার জন্য বলা হয়েছিল। কিন্তু তিনি রাজি হননি। তবে আদালতে হাজির করানোর আগে কোনো এক সকালে তাকে হাসপাতালে নিয়ে গিয়ে স্বামীর সঙ্গে দেখা করার সুযোগ দেওয়া হবে।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Aug 2007, 06:13 PM

Updated : 26 Aug 2022, 08:26 PM

ঢাকা, আগষ্ট ১১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - চাঁদাবাজি মামলায় শেখ হাসিনাকে আদালতে হাজির করার আগে অসুস্থ স্বামী ড. ওয়াজেদ মিয়ার সঙ্গে দেখা করার সুযোগ দেওয়া হবে বলে জানিয়েছেন কারা উপ মহাপরিদর্শক মেজর শামসুল হায়দার সিদ্দিকী। শনিবার রাতে টেলিফোনে বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, "সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কোনো একদিন রাতে হাসপাতালে গিয়ে অসুস্থ স্বামীকে দেখার জন্য বলা হয়েছিল। কিন্তু তিনি রাজি হননি। তবে আদালতে হাজির করানোর আগে কোনো এক সকালে তাকে হাসপাতালে নিয়ে গিয়ে স্বামীর সঙ্গে দেখা করার সুযোগ দেওয়া হবে।" নাম প্রকাশ না করার শর্তে একজন কারা কর্মকর্তা জানান, রোববার থেকে বৃহস্পতিবারের মধ্যে যে কোনো দিন শেখ হাসিনাকে পান্থপথের স্কয়ার হাসপাতালে নেওয়া হবে। সেখানে অসুস্থ স্বামীর সঙ্গে সাক্ষাতের জন্য তাকে অন্তত আধঘণ্টা সময় দেওয়া হবে। আর তার নিরাপত্তার জন্য ঢাকা মহানগর পুলিশের সহায়তা নেওয়া হবে। এদিকে বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমের আদালত প্রতিবেদক প্রকাশ রঞ্জন বিশ্বাস জানান, শেখ হাসিনার বিরুদ্ধে এ পর্যন্ত তিনটি চাঁদাবাজির মামলা দায়ের করা হয়েছে। এর মধ্যে নূর আলীর মামলায় মঙ্গলবার এবং আজম জে চৌধুরীর মামলায় বৃহস্পতিবার শেখ হাসিনাকে আদালতে হাজির করার কথা। এছাড়া তেজগাঁও থানায় গত ৯ জুন ব্যবসায়ী তাজুল ইসলাম ফারুকের দায়ের করা ৩ কোটি টাকা চাঁদাবজির মামলায় শনিবার পর্যন্ত শেখ হাসিনাকে গ্রেপ্তার দেখানো হয়নি। মামলাটি এখনো তদন্তাধীন রয়েছে। রোববার এই মামলার জন্য দিন ধার্য আছে। গ্রেপ্তার দেখানোর আগ পর্যন্ত হাসিনাকে এই মামলায় আদালতে হাজির করার কোনো বাধ্যবাধকতা নেই। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/পিবি/এলএইচ/জেকে/০০০৩ ঘ.