ঝিনাইদহ, আগস্ট ১১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- ঝিনাইদহের শৈলকূপায় শনিবার বিকেলে পানিতে ডুবে দুজন এবং মহেশপুরে শুক্রবার রাতে সাপের কামড়ে দুজনের মৃত্যু হয়েছে।
শৈলকূপা উপজেলার নলখোলা গ্রামের সাজ্জাদ সিকদারের মেয়ে তানিয়া (৭) ও ছেলে তানভীর (৫) শনিবার বিকেলে বাড়ির পাশের পুকুরে ডুবে মারা যায়।
শৈলকূপা হাসপাতালের চিকিৎসক আমিন মোস্তফা জানান, হাসপাতালে আনার পথেই তাদের মৃত্যু হয়েছে।
এদিকে, মহেশপুর উপজেলার কোলা গ্রামে শুক্রবার রাতে সাপের কামড়ে মারা গেছেন ইসহাক আলী (৫৫) ও তার স্ত্রী আনোয়ারা বেগম (৪৫)।
মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুস শহীদ জানান, ভোর রাতের দিকে তাদের সাপে কেটেছে বলে ধারণা করা হচ্ছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এসএনডি/২২৩৮ ঘ.
bdnews24