ঢাকা, আগস্ট ১১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- কারও নির্দেশের অপোয় না থেকে দলের সর্বস্তরের নেতা-কর্মীদের '৯৮ সালের মতো বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়ানোর নির্দেশ দিয়েছেন আওয়ামী লীগ সভানেত্রী ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেইসঙ্গে তিনি দেশবাসীকে ধৈর্য্য ধরার আহ্বান জানিয়েছেন।
শেখ হাসিনার সঙ্গে দেখা করে শেরে বাংলা নগরের বিশেষ কারাগার থেকে বেরিয়ে এসে সাংবাদিকদের এ কথা জানান ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস ও শেখ হাসিনার কর আইনজীবী খন্দকার মনিরুজ্জামান। তারা দু'জন একত্রে শনিবার বিকেলে বিশেষ কারাগারে শেখ হাসিনার সঙ্গে সাাত করেন। শেখ হাসিনা গ্রেপ্তার হওয়ার পর এই প্রথম একসঙ্গে দু'জন আইনজীবী তার সঙ্গে সাাত করলেন।
দু' আইনজীবী শেখ হাসিনার বিরুদ্ধে বিভিন্ন মামলা ও দুদকে প্রদেয় সম্পত্তির হিসাবের বিষয়গুলো মোকাবেলার আইনী প্রক্রিয়া নিয়ে তার সঙ্গে কথা বলেছেন বলে সাংবাদিকদের জানান।
ব্যারিস্টার তাপস বলেন, "শেখ হাসিনা দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন এবং তিনি বন্যায় আক্রান্ত মানুষের জন্য দোয়া করছেন।"
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, "শেখ হাসিনার বিরুদ্ধে যে মামলাগুলো করা হয়েছে তার সবই মিথ্যা। মামলাগুলোর ন্যায় বিচার হবে কী না তা নিয়ে তিনি শঙ্কিত। একই সঙ্গে তিনি মনে করেন আইনী প্রক্রিয়ার মাধ্যমে তিনি মুক্ত হয়ে আসবেন।"
ব্যারিস্টার রোকনউদ্দীন মাহমুদ শেখ হাসিনার মামলা ফিরিয়ে দিয়েছেন এ বিষয়টি তিনি জানেন কী না জানতে চাইলে তাপস বলেন, " রোকনউদ্দীন সাহেব মামলা ফিরিয়ে দেওয়ায় তিনি কষ্ট পেয়েছেন। তবে একই সঙ্গে তিনি খুশি হয়েছেন যে, সব আইনজীবী তার মামলা পরিচালনা করতে চেয়েছেন।"
আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, ,শেখ হাসিনা তার মামলাগুলো নিয়ে উদ্বিগ্ন। কারণ অনেক গুরুত্বপূর্ণ মামলা থাকা সত্ত্বেও সরকার তার মামলাগুলোর প্রতিই বেশি নজর দিচ্ছে।"
ওয়াজেদ মিয়ার সঙ্গে শেখ হাসিনা দেখা করবেন কীনা এ বিষয়ে তাপস বলেন, "তিনি তার স্বামীর অসুস্থতার বিষয়ে উদ্বিগ্ন। শেখ হাসিনাকে কর্তৃপ রাতে যেতে বলেছিল স্বামীকে দেখার জন্য। কিন্তু নিরাপত্তার কারণে তিনি রাতে যেতে রাজী হননি। কর্তৃপরে সঙ্গে আলোচনা হচ্ছে। দু'-একদিনের মধ্যেই সকাল ৭টা থেকে ৮টার দিকে তিনি ওয়াজেদ মিয়াকে দেখতে যাবেন।"
কর আইনজীবী খন্দকার মনিরুজ্জামান সাংবাদিকদের জানান, "দুদকে আওয়ামী লীগ সভানেত্রী সম্পত্তির যে হিসাব দিতে যাচ্ছিলেন সেখানে কিছু সংশোধনীর প্রয়োজন রয়েছে। ওনার একটা পিস্তল, একটা টুটু বোর রাইফেল ও একটি বন্দুক রয়েছে। এই অস্ত্রগুলো দুদকের সম্পত্তির তালিকায় দেওয়া হয়নি। শেখ হাসিনা এগুলোর তথ্য দুদকের তালিকায় সংযোজন করতে বলেছেন।"
তিনি জানান, '৮৬ সালে শেখ হাসিনা এই রাইফেল ও বন্দুক কেনেন। আর পিস্তলটা ছিল বঙ্গবন্ধুর। পরে উনি সেটা পান। এই সবগুলো অস্ত্র জব্দ করে ধানমণ্ডি থানায় নিয়ে যাওয়া হয়েছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসইউএম/জিএমএ/এসকে/১৮৫০ ঘ.
bdnews24