চট্টগ্রাম, আগস্ট ১১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)--পুলিশের তালিকভুক্ত সন্ত্রাসী নাসির উদ্দিন ওরফে নাইস্যাকে শনিবার সকালে রাঙ্গুনিয়া উপজেলার পদুয়া থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইসতেশাম জানান, নাইস্যা বাহিনীর প্রধান এ শীর্ষ সন্ত্রাসীকে পুলিশ দীর্ঘদিন থেকে খুঁজছিল। শনিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে পদুয়া ইউনিয়নের রাজারহাট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
তিনি জানান, তার বিরুদ্ধে খুন, চাঁদাবাজিসহ বিভিন্ন অভিযোগে পাঁচটি মামলা রয়েছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/আরএআর/আরএ/এমআই/১৪০৮ ঘ.
bdnews24