২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ক্ষতিগ্রস্ত কৃষকদের ঋণ বীজ ও সার দেওয়ার দাবি মান্নান ভূঁইয়ার

বিএনপি মহাসচিব আবদুল মান্নান ভূঁইয়া বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের অবিলম্বে ঋণ সুবিধাসহ বিনামূল্যে বীজ ও সার বিতরণের দাবি জানিয়েছেন। তিনি শুক্রবার দুপুরে গুলশানের বাসায় সাংবাদিকদের কাছে কৃষি ও অবকাঠামো খাতে বন্যায় ব্যাপক ক্ষয়ক্ষতির কথা উল্লেখ করতে গিয়ে তত্ত্বাবধায়ক সরকারের কাছে এই দাবি জানান। একই সঙ্গে তিনি জানান, বন্যা কবলিত এলাকায় দলের জেলার সভাপতি, সাধারণ সম্পাদক ও সাবেক সাংসদদের তত্ত্বাবধানে ত্রাণ কাজ চলছে। কেন্দ্রীয়ভাবেও বন্যা কবলিত এলাকায় যাওয়া হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Aug 2007, 11:32 AM

Updated : 26 Aug 2022, 08:26 PM

ঢাকা, আগস্ট ১০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- বিএনপি মহাসচিব আবদুল মান্নান ভূঁইয়া বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের অবিলম্বে ঋণ সুবিধাসহ বিনামূল্যে বীজ ও সার বিতরণের দাবি জানিয়েছেন। তিনি শুক্রবার দুপুরে গুলশানের বাসায় সাংবাদিকদের কাছে কৃষি ও অবকাঠামো খাতে বন্যায় ব্যাপক ক্ষয়ক্ষতির কথা উল্লেখ করতে গিয়ে তত্ত্বাবধায়ক সরকারের কাছে এই দাবি জানান। একই সঙ্গে তিনি জানান, বন্যা কবলিত এলাকায় দলের জেলার সভাপতি, সাধারণ সম্পাদক ও সাবেক সাংসদদের তত্ত্বাবধানে ত্রাণ কাজ চলছে। কেন্দ্রীয়ভাবেও বন্যা কবলিত এলাকায় যাওয়া হবে। সরকারের প্রতি ক্ষতিগ্রস্ত বড় কৃষকদের ঋণ সুবিধা দেওয়ার আহ্বান জানিয়ে মান্নান ভূঁইয়া বলেন, ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের জন্য বিনামূল্যে বীজ ও সার বিতরণ ও কৃষি উপকরণ সরবারহ করাও জরুরি। গরিব মানুষের জন্য কাজের ব্যবস্থা ও তাদের ভিজিএফ কার্ড দিতে হবে। তিনি বন্যা মোকাবেলায় বাংলাদেশের জনগণ ও সেনাবাহিনীর ব্যাপক অভিজ্ঞতার আছে উল্লেখ করে বলেন, ত্রাণ বন্টনে আমাদের সেনাবাহিনী সুনামের সঙ্গে কাজ করেন। আমাদের জনগণ বন্যার মতো প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় অত্যন্ত পারদর্শী। তাদের একটু সহযোগিতা করা গেলে অল্প সময়ের মধ্যে তারা ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে সক্ষম হবেন। বিএনপি মহাসচিব বলেন, এবারের বন্যায় ব্যাপক ক্ষতি হয়েছে। তাই বলে ভয় পাওয়ার কিছু নেই। আমরা এ দুর্যোগ কাটিয়ে উঠতে পারব। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসএম/এমএইচবি/১৭২০ ঘ.