২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দায়িত্ব পালনে ব্যর্থতার কোনও অজুহাত মেনে নেওয়া হবে না: পুলিশ প্রধান

এখন আর প্রভাবশালীদের নির্দেশে পুলিশ বাহিনী চলে না। তাই দায়িত্ব পালনে ব্যর্থতার কোনও অজুহাত মেনে নেওয়া হবে না। নিজের বাহিনীর সদস্যদের প্রতি এ হুঁশিয়ারি দিয়েছেন পুলিশ প্রধান (আইজিপি) নূর মোহাম্মদ। শুক্রবার সকালে পাকুন্দিয়া উপজেলার আহুতিয়ায় পুলিশ তদন্ত কেন্দ্র উদ্বোধন করেন নূর মোহাম্মদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Aug 2007, 10:17 AM

Updated : 26 Aug 2022, 08:26 PM

কিশোরগঞ্জ, আগস্ট ১০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- এখন আর প্রভাবশালীদের নির্দেশে পুলিশ বাহিনী চলে না। তাই দায়িত্ব পালনে ব্যর্থতার কোনও অজুহাত মেনে নেওয়া হবে না। নিজের বাহিনীর সদস্যদের প্রতি এ হুঁশিয়ারি দিয়েছেন পুলিশ প্রধান (আইজিপি) নূর মোহাম্মদ। শুক্রবার সকালে পাকুন্দিয়া উপজেলার আহুতিয়ায় পুলিশ তদন্ত কেন্দ্র উদ্বোধন করেন নূর মোহাম্মদ। এর পর সেখানে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, "জনগণের দেওয়া করের টাকায় পুলিশ সদস্যদের বেতন হয়। তাই জনগণকে সেবা দিতে পুলিশ বাধ্য।" দায়িত্ব পালনে ব্যর্থ পুলিশ সদস্যদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও ঘোষণা দেন তিনি। এর পাশাপাশি পুলিশকে সহায়তার জন্য জনগণের প্রতি আহ্বান জানিয়ে নূর মোহাম্মদ বলেন, "পুলিশকে হ্যাঁ বলুন।" মতবিনিময় সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপ মহা পুলিশ পরিদর্শক নাজমুল হক, কিশোরগঞ্জের জেলা প্রশাসক সুলতান আহমেদ, জেলা পুলিশ সুপার মিজানুর রহমান। ময়মনসিংহ জেলা পুলিশ সুপার মো. শাহাবুদ্দিন, নেত্রকোনা পুলিশ সুপার রফিকুল ইসলাম, নরসিংদীর পুলিশ সুপার সাখাওয়াত হোসেন এ সময় উপস্থিত ছিলেন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৬১০ ঘ.