রুহুল আমিন রানা
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম প্রতিবেদক
চট্টগ্রাম, আগস্ট ১০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- আদ্যিকালের রূপ বদলাচ্ছে দেশের ভূ-কম্পন পর্যবেক্ষণ ব্যবস্থা। এখন আর সবেধন নীলমণি চট্টগ্রামের আমবাগান কেন্দ্রের ওপর নির্ভরশীল থাকছে না দেশ ও এর আশেপাশের ভূ-কম্পন পর্যবেক্ষণ। এটাকে সারাদেশে ছড়িয়ে দেওয়ার কাজ প্রায় শেষ পর্যায়ে। এ প্রকল্পের অধীনে মোট চারটি কেন্দ্র স্থাপন করে ফাইবার অপটিক ও রেডিও লিংকের মাধ্যমে গড়ে তোলা হয়েছে ডিজিটাল নেটওয়ার্ক। এখন যে কোনও কেন্দ্রে ভূ-কম্পন রেকর্ড হলে তা কয়েক সেকেন্ডের মধ্যে ঢাকার আগারগাঁও আবহাওয়া ভবনের কেন্দ্রে চলে যাবে। সেখানে তথ্য বিশ্লেষণ ও প্রতিবেদন তৈরি করে তা কয়েক মিনিটের মধ্যে সংশি
bdnews24