কিছু অসাধু ব্যবসায়ী ওষুধের কৃত্রিম সঙ্কট তৈরি করছে: স্বাস্থ্য উপদেষ্টা
দেশের এই দুর্যোগের মুহূর্তেও কিছু অসাধু ব্যবসায়ী প্রয়োজনীয় ওষুধের কৃত্রিম সঙ্কট তৈরি করে বেশি লাভে বিক্রি করছে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য উপদেষ্টা ডা. এ এস এম মতিউর রহমান। তিনি বলেছেন, এ ধরনের ঘটনা কিছুতেই মেনে নেওয়া হবে না। বৃহস্পতিবার সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে 'ওষুধ শিল্প সমিতি' এর নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময়ের পর সাংবাদিকদের তিনি এ কথা বলেন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।