২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীতে ট্যাক্সি চালকের লাশ উদ্ধার

রাজধানীর মগবাজার ওয়ারলেস গেট এলাকা থেকে শাহীন মল্লিক (৩৫) নামের ট্যাক্সি চালকের লাশ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে রমনা থানা পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Aug 2007, 06:20 PM

Updated : 26 Aug 2022, 08:25 PM

ঢাকা, আগস্ট ০৮ (বিডিনিউজ টুয়েীন্টফোর ডটকম)- রাজধানীর মগবাজার ওয়ারলেস গেট এলাকা থেকে শাহীন মল্লিক (৩৫) নামের ট্যাক্সি চালকের লাশ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে রমনা থানা পুলিশ। নিহতের স্ত্রী তানিয়া মল্লিক এ বিষয়ে রমনা থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। রমনা থানার কর্তব্যরত কর্মকর্তা উপপরিদর্শক মঞ্জুর আহমেদ জানান, বুধবার সকাল ৮টায় রমনা থানার পুলিশ মগবাজার আইইএফ স্কুল এন্ড কলেজের সামনে থেকে শাহীনের লাশ উদ্ধার করে। ট্যাক্সি চালক শাহীন স্ত্রীকে নিয়ে মগবাজারের নয়াটোলার ৫৪৮ নম্বর বাসায় ভাড়া থাকতেন। গত ৫ আগস্ট রাত ১২ টার দিকে কে বা কারা তাকে মোবাইল ফোনে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। তার গ্রামের বাড়ি ঝালকাঠির কাঠালিয়ার জোড়াখালিতে। শাহীনের সুরতহাল প্রতিবেদনে বলা হয়েছে, তার ডান থুতনির নিচে জখম ও গলায় কালো দাগ রয়েছে। পুলিশ ধারণা করছে, গলায় দড়ি বেধে পানিতে ডুবিয়ে তাকে হত্যা করা হয়েছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/জিএমএ/জেকে/০০১৬ ঘ.