২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজীব গান্ধী নিহত হওয়ার আগেই ভারতকে সতর্ক করেছিল জার্মানি

ভারতের সাবেক প্রধানমন্ত্রী রাজীব গান্ধী আততায়ীর হাতে নিহত হওয়ার আগেই এই ষড়যন্ত্র সম্পর্কে সেদেশের গোয়েন্দাদের সতর্ক করে দিয়েছিল জার্মান গোয়েন্দারা। কিন্ত ভারতীয়রা তখন বিষয়টিকে একেবারেই গুরুত্ব দেয়নি। ভারতের প্রখ্যাত গোয়েন্দা বি রমন তার নতুন বই 'দি কাউবয়েজ অফ র' এ এ কথা লিখেছেন। এছাড়াও তিনি তার বইতে এ রকম আরো অনেক চমকপ্রদ তথ্য ফাঁস করে রীতিমত হৈচৈ ফেলে দিয়েছেন। ভারতের বেসরকারি টিভি চ্যানেল সিএনএন-আইবএন এর সিনিয়র বিশেষ প্রতিবেদক সুমন কে চক্রবর্তী বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম এর জন্য এই প্রতিবেদনটি তৈরি করেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Aug 2007, 03:25 PM

Updated : 26 Aug 2022, 08:25 PM

নয়াদিল্লি, আগস্ট ০৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- ভারতের সাবেক প্রধানমন্ত্রী রাজীব গান্ধী আততায়ীর হাতে নিহত হওয়ার আগেই এই ষড়যন্ত্র সম্পর্কে সেদেশের গোয়েন্দাদের সতর্ক করে দিয়েছিল জার্মান গোয়েন্দারা। কিন্ত ভারতীয়রা তখন বিষয়টিকে একেবারেই গুরুত্ব দেয়নি। ভারতের প্রখ্যাত গোয়েন্দা বি রমন তার নতুন বই 'দি কাউবয়েজ অফ র' এ এ কথা লিখেছেন। এছাড়াও তিনি তার বইতে এ রকম আরো অনেক চমকপ্রদ তথ্য ফাঁস করে রীতিমত হৈচৈ ফেলে দিয়েছেন। ভারতের বেসরকারি টিভি চ্যানেল সিএনএন-আইবএন এর সিনিয়র বিশেষ প্রতিবেদক সুমন কে চক্রবর্তী বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম এর জন্য এই প্রতিবেদনটি তৈরি করেছেন। বি রমন ৯০ এর দশকের মাঝামাঝি পর্যন্ত ভারতের গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড এনালাইসিস উইং (র) এর কর্মকর্তা ছিলেন। তিনি সংস্থাটির উপ-প্রধান হিসেবে অবসর নেন। বি রমন তার বইতে লিখেছেন, রাজীব গান্ধী নিহত হওয়ার আগেই জার্মান গোয়েন্দাদের কাছ থেকে র একটি সতর্কবার্তা পেয়েছিল। এতে বলা হয়েছিল, শ্রীলংকার একজন বিস্ফোরক বিশেষজ্ঞ কয়েকবার চেন্নাই সফর করেছেন। সতর্কবার্তাটি র ভারতের অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থা ইন্টেলিজেন্স ব্যুরোকে (আইবি) জানায়। কিন্তু আইবি বিষয়টিকে একেবারেই গুরুত্ব দেয়নি বলে বি রমন তার বইতে লিখেছেন। এজন্য তিনি আইবিকে দোষারোপ করেছেন। বি রমন লিখেছেন, "গান্ধীর নিরাপত্তার ঘাটতির বিষষটি তখন কেউই স্বীকার করেনি। আমি বরং পরামর্শ দিয়েছিলাম শ্রীলংকান বিস্ফোরক বিশেষজ্ঞের চেন্নাই সফর সম্পর্কে জার্মাান গোয়েন্দাদের তথ্যটি বাতিল করার আগে যাচাই করে দেখতে।" কিন্তু তথ্যটির নিয়মমাফিক যাচাইও হয়নি বলে সাবেক এই গোয়েন্দা কর্মকর্তা দাবি করেছেন। রমন আরো লিখেছেন, "দিল্লিতে গোয়েন্দা সংস্থা, সেনাবাহিনীর সদরদপ্তর, এমইএ ও পিএমও'র সকলেই ধরে নিয়েছিল শ্রীলংকান ওই তামিল রাজীব গান্ধীর ক্ষতি করবে না। কারণ অন্যদের চেয়ে রাজীব ও তার মা ইন্দিরা গান্ধী তামিল স