২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বগুড়ায় বাসের ধাক্কায় ছাত্র নিহত, ভাংচুর

বাসের ধাক্কায় সরকারি আযিযুল হক কলেজের এক ছাত্র নিহত হওয়ার ঘটনায় বুধবার বিক্ষুব্ধ ছাত্ররা পাঁচটি বাস ভাংচুর করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Aug 2007, 11:57 AM

Updated : 26 Aug 2022, 08:25 PM

বগুড়া, আগস্ট ০৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- বাসের ধাক্কায় সরকারি আযিযুল হক কলেজের এক ছাত্র নিহত হওয়ার ঘটনায় বুধবার বিক্ষুব্ধ ছাত্ররা পাঁচটি বাস ভাংচুর করেছে। প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুর দুইটায় সরকারি আযিযুল হক কলেজের নতুন ভবনের সামনে লেভেল ক্রসিংয়ের কাছে একটি বাস সাইকেল আরোহী দ্বাদশ শ্রেণির ছাত্র শামীম সরদারকে ধাক্কা দিলে সে গুরুতর আহত হয়। সঙ্গে সঙ্গে তাকে শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে নেওয়ার কিছুক্ষণ পরই শামীম মারা যায়। শামীমের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ ছাত্ররা রাস্তায় এসে পাঁচটি বাস ভাংচুর করে। ওই সময় আধ ঘণ্টার মতো গাড়ি চলাচল বন্ধ থাকে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাসান শামীম ইকবাল বলেন, "ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। ঘাতক বাসটি এখনও সনাক্ত করা যায়নি।" নিহত শামীম সরদার কাহালু উপজেলার পাইকড়ের নুরুল ইসলামের ছেলে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএআর/এমআই/১৭৫১ ঘ.