২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বন্যা মোকাবিলায় সহায়তা দেবে ইইউ

বন্যা মোকাবিলায় বাংলাদেশকে সহায়তার আশ্বাস দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। তিন সদস্যের ইইউ প্রতিনিধিদল বুধবার পররাষ্ট্র উপদেষ্টা ড. ইফতেখার আহমেদ চৌধুরীর সঙ্গে তার মন্ত্রণালয়ে দেখা করে এ সহায়তার আশ্বাস দেয়। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশে নিযুক্ত নেদারল্যান্ডের রাষ্ট্রদূত কিস বিমস্টারবুয়ের নেতৃত্বে প্রতিনিধিদলে ছিলেন ভারপ্রাপ্ত ফরাসি রাষ্ট্রদূত ও ইউরোপিয়ান কমিশন মিশনের প্রধান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Aug 2007, 11:22 AM

Updated : 26 Aug 2022, 08:25 PM

ঢাকা, আগস্ট ০৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- বন্যা মোকাবিলায় বাংলাদেশকে সহায়তার আশ্বাস দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। তিন সদস্যের ইইউ প্রতিনিধিদল বুধবার পররাষ্ট্র উপদেষ্টা ড. ইফতেখার আহমেদ চৌধুরীর সঙ্গে তার মন্ত্রণালয়ে দেখা করে এ সহায়তার আশ্বাস দেয়। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশে নিযুক্ত নেদারল্যান্ডের রাষ্ট্রদূত কিস বিমস্টারবুয়ের নেতৃত্বে প্রতিনিধিদলে ছিলেন ভারপ্রাপ্ত ফরাসি রাষ্ট্রদূত ও ইউরোপিয়ান কমিশন মিশনের প্রধান। বৈঠকে পররাষ্ট্র উপদেষ্টা বন্যা পরিস্থিতি মোকাবিলায় সরকারের বিভিন্ন কার্যক্রম ব্যাখা করেন। নেদারল্যান্ডের রাষ্ট্রদূত কিস বিমস্টারবুয়ের এ সময় বলেন, "ইইউ বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশের জনগণের পাশে থাকবে।" পরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ওলন্দাজ রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতির উন্নতি হচ্ছে ,যদিও এখনো কিছু উদ্বেগ রয়ে গেছে। সরকার আন্তরিকতার সঙ্গে পরিস্থিতির উন্নয়নে কাজ করছে বলেও তিনি মন্তব্য করেন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এনএইচ/এসএনডি/এসকে/১৭১৫ ঘ.