২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মেহেরপুরের অস্ত্রসহ এক ব্যক্তি গ্রেপ্তার

পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী আহাদুলকে অস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে গাংনী উপজেলার বাগুন্দি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানান জেলা পুলিশ সুপার আব্দুর রাজ্জাক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Aug 2007, 09:11 AM

Updated : 26 Aug 2022, 08:25 PM

মেহেরপুর, আগস্ট ০৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী আহাদুলকে অস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে গাংনী উপজেলার বাগুন্দি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানান জেলা পুলিশ সুপার আব্দুর রাজ্জাক। তিনি সাংবাদিকদের বলেন, "আহাদুল এলাকার সন্ত্রাসী গোষ্ঠী বাবলু বাহিনীর সেকেন্ড ইন কমান্ড। তার বিরুদ্ধে খুন, অপহরণ, ডাকাতির অভিযোগে একাধিক মামলা রয়েছে।" বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৫০৯ ঘ.