২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

র‌্যাংগস রায় স্থগিতের আবেদন খারিজ

র‌্যাংগস ভবন নিয়ে আপিল বিভাগের রায় স্থগিতের আবেদন খারিজ করে দিয়েছে সুপ্রিমকোর্ট। তবে আদালত বলেছে, র‌্যাংগস ভবনের ৭ তলা পর্যন্ত রাখতে হবে। এর নিচের অংশ ভাঙা যাবেনা। বুধবার বিচারপতি মোহাম্মদ ফজলুল করিমের নেতৃত্বে আপিল বিভাগের পাঁচ বিচারপতির বেঞ্চ রায় স্থগিতের জন্য র‌্যাংগস ভবনের আবেদন খারিজ করে এই আদেশ দেন। রায়ের পর ব্যারিস্টার রফিকুল হক বলেন, "সুপ্রিমকোর্ট আজ স্পষ্ট বলে দিয়েছে র‌্যাংগস্ ভবনের সাত তলার ওপরের অংশ ভাঙা যাবে। র‌্যাংগস্ ভবন নিয়ে আপিল বিভাগের রায় স্থগিত করেনি আদালত।" এর আগে সকাল ৯টা ২০ মিনিটে শুরু হওয়া শুনানিতে র‌্যাংগস ভবনের কৌসুলি ব্যারিস্টার রফিক উল হক বলেন, "২ আগস্ট র‌্যাংগস ভবন নিয়ে রায় দিয়েছে আপিল বিভাগ। এ রায়ের অনুলিপি পাওয়ার আগেই ৩ আগস্ট ভবনটি ভাঙা শুরু করে রাজউক। মনে হচ্ছে, রাজউক আপিল বিভাগের রায়ের বিবাহ উৎসব করছে। রায়ের অনুলিপি পাওয়ার আগেই রাজউক তা কার্যকর করল। ক্ষতি যা করার তা করা হয়ে গেছে। এখনও এ ভবন ভাঙা বন্ধ করার আবেদন জানাচ্ছি।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Aug 2007, 06:33 AM

Updated : 26 Aug 2022, 08:25 PM

ঢাকা, আগস্ট ০৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)--র‌্যাংগস ভবন নিয়ে আপিল বিভাগের রায় স্থগিতের আবেদন খারিজ করে দিয়েছে সুপ্রিমকোর্ট। তবে আদালত বলেছে, র‌্যাংগস ভবনের ৭ তলা পর্যন্ত রাখতে হবে। এর নিচের অংশ ভাঙা যাবেনা। বুধবার বিচারপতি মোহাম্মদ ফজলুল করিমের নেতৃত্বে আপিল বিভাগের পাঁচ বিচারপতির বেঞ্চ রায় স্থগিতের জন্য র‌্যাংগস ভবনের আবেদন খারিজ করে এই আদেশ দেন। রায়ের পর ব্যারিস্টার রফিকুল হক বলেন, "সুপ্রিমকোর্ট আজ স্পষ্ট বলে দিয়েছে র‌্যাংগস্ ভবনের সাত তলার ওপরের অংশ ভাঙা যাবে। র‌্যাংগস্ ভবন নিয়ে আপিল বিভাগের রায় স্থগিত করেনি আদালত।" এর আগে সকাল ৯টা ২০ মিনিটে শুরু হওয়া শুনানিতে র‌্যাংগস ভবনের কৌসুলি ব্যারিস্টার রফিক উল হক বলেন, "২ আগস্ট র‌্যাংগস ভবন নিয়ে রায় দিয়েছে আপিল বিভাগ। এ রায়ের অনুলিপি পাওয়ার আগেই ৩ আগস্ট ভবনটি ভাঙা শুরু করে রাজউক। মনে হচ্ছে, রাজউক আপিল বিভাগের রায়ের বিবাহ উৎসব করছে। রায়ের অনুলিপি পাওয়ার আগেই রাজউক তা কার্যকর করল। ক্ষতি যা করার তা করা হয়ে গেছে। এখনও এ ভবন ভাঙা বন্ধ করার আবেদন জানাচ্ছি।" ব্যারিস্টার রফিক শুনানিতে আরও বলেন, রায়ের পর রাজউকসহ বিভিন্ন কর্তৃপক্ষ রায়ের অপব্যাখ্যা দেওয়া শুরু করেছে। কেউ বলছে ৬ তলা ভাঙা যাবে। কেউ বলছে ৭ তলা ভাঙা যাবে। আবার কেউ বলছে ৬০ ফুট রেখে ওপরের অংশ ভাঙা যাবে। এ পর্যায়ে আদালত বলেন, আমরা রায়ে স্পষ্ট বলে দিয়েছি বেসমেন্ট বাদ দিয়ে সিক্সথ ফ্লোর বা ৭ তলা পর্যন্ত বৈধ। শুধু এর ওপরের অংশ ভাঙা যাবে। এ সময় আদালত রাষ্ট্রের প্রধান কৌসুলি অ্যাটর্নি জেনারেল ফিদা এম কামালকে বক্তব্য রাখতে বললে তিনি বলেন, আদালতের রায়ের পর অনেকেই আদালত অবমাননা করেছে। মামলার বাদি, বিবাদী আইনজীবীসহ কোন পক্ষ যদি আদালতের রায়ের অপব্যাখ্যা করে তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত। উভয় পক্ষের বক্তব্য শুনানি গ্রহণ করে আদালত রায় স্থগিতের র‌্যাংগস ভবনের আবেদন খারিজ করে দেন। ১৯৯৯ সালের ২৪ জুন রাজউক র‌্যাংগস ভবনের নকশা বাতিল করে দেয়। ওই বছরের ২৬ সেপ্টেম্বর র‌্যাংগস ভবনের ৬ তলার ওপরের অংশ ভেঙে ফেলতে নির্দেশ দেয় রাজউক। এই আদেশের বিরুদ্ধে র‌্যাংগস ভবন কর্তৃপক্ষ ১৯৯৯ সালেই হাইকোর্টে রিট করেন। ২০০০ সালের ২ মে এ রিটের রায়ে র‌্যাংগস ভবনে নকশা বাতিল ও ৬ তলার ওপরের অংশ ভাঙার রাজউকের আদেশ অবৈধ ঘোষণা করে। এ রায়ের বিরুদ্ধে রাজউকের আপিলের পরিপ্রেক্ষিতে সুপ্রিমকোর্ট গত ২ আগস্ট র‌্যাংগস ভবনের ৭ তলার ওপরের অংশ অবৈধ ঘোষণা করে রায় দেন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/ এটি/এসকে/০০২৩ ঘ.