২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খুলনায় বাস উল্টে দুইজন নিহত

খুলনা-মংলা মহাসড়কে রূপসা উপজেলার কুদীর বটতলায় মঙ্গলবার একটি যাত্রীবাহী বাস উল্টে দুইজন নিহত ও অন্তত ৪০ জন আহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Aug 2007, 04:45 PM

Updated : 26 Aug 2022, 08:24 PM

খুলনা, আগস্ট ০৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - খুলনা-মংলা মহাসড়কে রূপসা উপজেলার কুদীর বটতলায় মঙ্গলবার একটি যাত্রীবাহী বাস উল্টে দুইজন নিহত ও অন্তত ৪০ জন আহত হয়েছেন। নিহতরা হলেন রূপসার ছোট খাজুরা গ্রামের সিরাজুল ইসলাম ও অজ্ঞাতনামা একজন। আহতদের ওয়াদুদ মেমোরিয়াল হাসপাতালে ভর্তি করা হয়েছে। রূপসা থানার উপ-পরিদর্শক মিরাজ হোসেন জানান, মঙ্গলবার খুলনা থেকে যাত্রীবাহী জোয়াদ্দার পরিবহন মংলা যাওয়ার সময় রূপসা সেতুর বাইপাস সড়ক থেকে মংলা রোডে ওঠার মুহূর্তে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলে নিহত হন যাত্রী সিরাজুল ইসলাম। হাসপাতালে নেওয়ার পর অজ্ঞাতনামা আরেক যাত্রী মারা যান। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএআর/ডিডি/এসএনডি/২২৪৬ ঘ.