২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শ্যামপুরে পিটুনিতে ছিনতাইকারী নিহত

রাজধানীর শ্যামপুরে মঙ্গলবার গণপিটুনিতে সন্দেহাভাজন এক ছিনতাইকারী নিহত হয়েছে। তার পরিচয় পুলিশ জানাতে পারেনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Aug 2007, 04:27 PM

Updated : 26 Aug 2022, 08:24 PM

ঢাকা, আগস্ট ০৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- রাজধানীর শ্যামপুরে মঙ্গলবার গণপিটুনিতে সন্দেহাভাজন এক ছিনতাইকারী নিহত হয়েছে। তার পরিচয় পুলিশ জানাতে পারেনি। এ ঘটনায় আহত আরেক যুবক আবু বকর সিদ্দিককে (২২) আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। শ্যামপুর থানার উপ-পরিদর্শক সিরাজুল ইসলাম বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, পূর্ব কদমতলী ১৩ নাম্বার সড়কের মাথায় সকাল সাড়ে ১০ টার দিকে ১২/১৩ জন ছিনতাইকারী তিন চারটি পয়েন্টে ছিনতাই করছিল। এ সময় এলাকাবাসী দুজনকে ধরে গণধোলাই দেয়। পরে শ্যামপুর থানার উপ-পরিদর্শক মাইনুল আহসানের নেতৃত্বে পুলিশের একটি দল অচেতন অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। এদের মধ্যে আনুমানিক ২৫ বছর বয়সী এক যুবক সন্ধ্যায় মারা যায়। তার পরনে শুধু জিন্সের প্যান্ট ছিল। এ ব্যাপারে একটি মামলা দায়ের করা হবে বলে জানান সিরাজুল ইসলাম। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএনএস/এসএনডি/২২২৭ ঘ.