২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইউনিসেফ ৩ থেকে ৪ মিলিয়ন ডলার সাহায্য দেবে

বন্যাদুর্গতদের ত্রাণ সহায়তা হিসেবে ইউনিসেফ বাংলাদেশকে তিন থেকে চার মিলিয়ন ডলার সহায়তা দিতে পারে । ইউনিসেফ প্রতিনিধি লুই জর্জ আরসেনো মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র উপদেষ্টা ড. ইফতেখার আহমদ চৌধুরীর সঙ্গে সাক্ষাতের সময় এ আশ্বাস দেন। মি. আরসেনো বলেন, জাতিসংঘ পরিবারের সদস্য হিসেবে এবং বাংলাদেশ সরকারের কার্যক্রমের অধীনে ইউনিসেফ ত্রাণ হিসেবে নিরাপদ পানি, স্যানিটেশন এবং পুষ্টি ও স্বাস্থ্য ক্ষেত্রে ভূমিকা জোরদার করছে। বন্যাদুর্গতদের ত্রাণ সহায়তার প্রকৃত পরিমাণ জানতে চাওয়া হলে তিনি বলেন, তা তিন থেকে চার মিলিয়ন ডলার সহায়তা হতে পারে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Aug 2007, 01:34 PM

Updated : 26 Aug 2022, 08:24 PM

ঢাকা, আগস্ট ০৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- বন্যাদুর্গতদের ত্রাণ সহায়তা হিসেবে ইউনিসেফ বাংলাদেশকে তিন থেকে চার মিলিয়ন ডলার সহায়তা দিতে পারে । ইউনিসেফ প্রতিনিধি লুই জর্জ আরসেনো মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র উপদেষ্টা ড. ইফতেখার আহমদ চৌধুরীর সঙ্গে সাক্ষাতের সময় এ আশ্বাস দেন। মি. আরসেনো বলেন, জাতিসংঘ পরিবারের সদস্য হিসেবে এবং বাংলাদেশ সরকারের কার্যক্রমের অধীনে ইউনিসেফ ত্রাণ হিসেবে নিরাপদ পানি, স্যানিটেশন এবং পুষ্টি ও স্বাস্থ্য ক্ষেত্রে ভূমিকা জোরদার করছে। বন্যাদুর্গতদের ত্রাণ সহায়তার প্রকৃত পরিমাণ জানতে চাওয়া হলে তিনি বলেন, তা তিন থেকে চার মিলিয়ন ডলার সহায়তা হতে পারে। পররাষ্ট্র উপদেষ্টা ড. ইফতেখার আহমদ চৌধুরী বলেন, বন্যা পরিস্থিতি সামাল দিতে পররাষ্ট্র মন্ত্রণালয় জাতিসংঘসহ অন্যান্য উন্নয়ন সহযোগীদের সঙ্গে ঘনিষ্টভাবে কাজ করে যাচ্ছে। তিনি বলেন, মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত বন্যার্তদের কাছে ত্রাণ সামগ্রী কীভাবে সহজে ও দ্রুত পৌঁছানো যায় আমরা সে ব্যাপারে কাজ করছি। পুনর্বাসন ও পুনর্গঠনের সময়ও আমাদের বন্ধুদের সঙ্গে আরো নিবিড়ভাবে কাজ করার প্রয়োজন হবে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমএআর/এসকে/১৯২৩ ঘ.