ময়মনসিংহ, আগস্ট ০৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- ঢাকার খিলগাঁও মেরাদিয়া ভূঁইয়াপাড়া এলাকা থেকে বাংলা ভাইয়ের দেহরক্ষী ও জেএমবির এহসার সদস্য আবদুস সামাদকে (২৭) সোমবার ভোরে গ্রেপ্তার করেছে র্যাব।
পরে তাকে জিজ্ঞাসাবাদের জন্য ময়মনসিংহ র্যাব কার্যালয়ে আনা হয়। তার বাড়ি মুক্তাগাছা উপজেলার বিন্নাকুড়ি গ্রামে।
অভিযানে নেতৃত্ব দেওয়া র্যাব-৯ এর ফ্লাইট লেফটেন্যান্ট শাহান শাহ ফয়সাল জানান, বাংলা ভাইয়ের দেহরক্ষী ও জেএমবির এহসার সদস্য আবদুস সামাদ র্যাব সোর্স আনোয়ার ও রফিক মাস্টার হত্যা মামলার আসামি। তার বিরুদ্ধে মুক্তাগাছায় ব্র্যাক ব্যাংকে ডাকাতির অভিযোগও আছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএআর/এসএনডি/২২৫৫ ঘ.
bdnews24