চট্টগ্রাম, আগস্ট ০৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম বন্দরে সোমবার দুপুর থেকে চালু হয়েছে উইন্ডো বার্থিং পদ্ধতি। প্রথমবারের মতো চালু হওয়া এ পদ্ধতিতে দুপুরে এপিএল শিপিংয়ের একটি জাহাজ নিউমুরিং কন্টেইনার টার্মিনালে (এনসিটি) ভিড়েছে।
এনসিটির দুই নম্বর জেটিতে এ জাহাজের ভেড়ার (বার্থিং) মাধ্যমে উইন্ডো বার্থিং পদ্ধতির আনুষ্ঠানিক উদ্বোধন করেন বন্দর চেয়ারম্যান কমোডর এম ফারুক।
এ উপলক্ষে আয়োজিত সভায় তিনি বলেন, চট্টগ্রাম বন্দরের কার্যক্রমকে আরও গতিশীল করতে বিশ্বের অন্যান্য বন্দরের মতো এখানেও পদ্ধতিটি চালু করা হয়েছে।
নতুন পদ্ধতিতে চট্টগ্রাম বন্দরে দেশি-বিদেশি বিভিন্ন কোম্পানির জাহাজ ভেড়ার তারিখ দেড় থেকে দুই মাস আগে ঘোষণা করা হবে। এরপর জাহাজটি আসার আগেই জেটি প্রস্তুত রাখবে কর্তৃপক্ষ।
প্রচলিত নিয়মে বন্দরে আসা জাহাজগুলোকে প্রথমে বহির্নোঙ্গরে অবস্থান করতে হয়। পরে কর্তৃপক্ষের অনুমতি নিয়ে বন্দরে প্রবেশ করে বরাদ্দ অনুযায়ী জেটিতে মালামাল খালাস করতে হয়।
এখন থেকে এ পদ্ধতিতে জাহাজ বহির্নোঙ্গরে না থেমে সরাসরি নির্দিষ্ট জেটিতে ভিড়বে। এজন্য জেটির দুটি বার্থও নির্দিষ্ট করে রাখা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে বন্দর চেয়ারম্যান বলেন, পর্যায়ক্রমে সব জাহাজকে এ সুবিধা দেওয়া হবে। স
bdnews24