২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরগুনায় মইনুল-মতিন বিরোধী পোস্টার লাগানোর অভিযোগে ছাত্রলীগ নেতা আটক

শেখ হাসিনার মুক্তি দাবি এবং উপদেষ্টা মইনুল হোসেন ও এম এ মতিনের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান লেখা পোস্টার লাগানোর অভিযোগে সরকারি বরগুনা কলেজ ছাত্রলীগ সভাপতি আবু তাহের অরুণকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Aug 2007, 03:59 PM

Updated : 26 Aug 2022, 08:24 PM

বরিশাল, আগস্ট ০৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- শেখ হাসিনার মুক্তি দাবি এবং উপদেষ্টা মইনুল হোসেন ও এম এ মতিনের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান লেখা পোস্টার লাগানোর অভিযোগে সরকারি বরগুনা কলেজ ছাত্রলীগ সভাপতি আবু তাহের অরুণকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী। বরগুনা সদর উপজেলার নিশানবাড়ীয়া গ্রাম থেকে সোমবার সকালে তাকে গ্রেপ্তার করা হয়। বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইউনুচ আলী হাওলাদার বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "গত ২৭ জুলাই রাতে বরগুনা শহরে দেশবিরোধী পোস্টার লাগানোর সঙ্গে অরুন জড়িত থাকতে পারে।" অরুনের বিরুদ্ধে জরুরি অধ্যাদেশের আওতায় আটকাদেশ দেওয়া হবে বলে তিনি জানান। ২৮ জুলাই সকালে বরগুনা শহরের প্রেসক্লাব, পৌর মার্কেট, জিলা স্কুল, বালিকা বিদ্যালয়, সরকারি মহিলা কলেজ ও জেলা আইনজীবী সমিতির মিলনায়তনসহ বিভিন্ন স্থানে শেখ হাসিনার মুক্তি দাবি এবং উপদেষ্টা মইনুল হোসেন ও এম এ মতিনের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান লেখা পোস্টার দেখা গিয়েছিল। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসএনডি/২১৫৭ ঘ.