২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারায়ণগঞ্জে ডাইং কারখানার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, গ্রেপ্তার ২

অবৈধ সংযোগের মাধ্যমে তিন কোটি টাকার গ্যাস চুরির অভিযোগে সোমবার ফতুল্লার ডাইং কারখানা এমভি ডাইং অ্যান্ড প্রসেসিং এ অভিযান চালিয়ে দুই কর্মচারীকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী। ওই কারখানার গ্যাস সংযোগও বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপক এম এ ওহাব জানান, বিল বকেয়া থাকায় ২০০৪ সালে এমভি ডাইং অ্যান্ড প্রসেসিং এর গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়। কিন্তু পরবর্তীতে তারা অবৈধ সংযোগের মাধ্যমে আবারো গ্যাস ব্যবহার করতে শুরু করে। এভাবে প্রতিষ্ঠানটি এ পর্যন্ত প্রায় তিন কোটি টাকার গ্যাস চুরি করেছে বলে জানান তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Aug 2007, 11:40 AM

Updated : 26 Aug 2022, 08:24 PM

নারায়ণগঞ্জ, আগস্ট ০৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- অবৈধ সংযোগের মাধ্যমে তিন কোটি টাকার গ্যাস চুরির অভিযোগে সোমবার ফতুল্লার ডাইং কারখানা এমভি ডাইং অ্যান্ড প্রসেসিং এ অভিযান চালিয়ে দুই কর্মচারীকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী। ওই কারখানার গ্যাস সংযোগও বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপক এম এ ওহাব জানান, বিল বকেয়া থাকায় ২০০৪ সালে এমভি ডাইং অ্যান্ড প্রসেসিং এর গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়। কিন্তু পরবর্তীতে তারা অবৈধ সংযোগের মাধ্যমে আবারো গ্যাস ব্যবহার করতে শুরু করে। এভাবে প্রতিষ্ঠানটি এ পর্যন্ত প্রায় তিন কোটি টাকার গ্যাস চুরি করেছে বলে জানান তিনি। এম এ ওহাব জানান, যৌথবাহিনীর সহায়তায় তিতাস গ্যাসের কর্মকর্তারা কারখানাটির গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছেন। অভিযানে কারখানাটির কর্মচারী লিটন ও দেলওয়ারকে গ্রেপ্তার করা হয়। এ ব্যাপারে কারখানার মালিক শাহাদাৎ হোসেন বাচ্চুর বিরুদ্ধে একটি মামলা করা হবে বলেও জানান তিনি। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/জেকে/১৭২৩ ঘ.