২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বন্যার ক্ষতি পোষাতে ৭৭০০ কোটি টাকা কৃষিঋণ বিতরণের লক্ষ্যমাত্রা

বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতি সামলে উঠতে চলতি অর্থ বছরে ৭ হাজার ৭০০ কোটি টাকা কৃষিঋণ বিতরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে বাংলাদেশ ব্যাংক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Aug 2007, 09:01 AM

Updated : 26 Aug 2022, 08:24 PM

ঢাকা, আগস্ট ০৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতি সামলে উঠতে চলতি অর্থ বছরে ৭ হাজার ৭০০ কোটি টাকা কৃষিঋণ বিতরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের ডেপুটি গভর্নর নজরুল হুদা সোমবার এ তথ্য জানিয়েছেন। এ লক্ষ্যমাত্রা গত অর্থবছরের চেয়ে ২ হাজার ২০০ কোটি টাকা বেশি। চারটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকসহ রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক, সমবায় ব্যাংক ও বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে ডেপুটি গভর্নর সাংবাদিকদের বলেন, পানি নেমে যাওয়ার সঙ্গে সঙ্গে কৃষকরা যেন ঋণ পায় তা নিশ্চিত করার জন্য ব্যাংকগুলোকে কড়া নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে বন্যা পরিস্থিতিতে কৃষকের বর্তমান ঋণের কিস্তির টাকা পরিশোধ না করলেও চলবে জানিয়ে ডেপুটি গভর্নর বলেন, পরবর্তী সময়ে পুনঃতফসিলের মাধ্যমে ঋণের কিস্তির টাকা পরিশোধ করা যাবে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এআরএইচ/এমআই/এসকে/১৪৫১ ঘ.