২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কেন্দ্রীয় ব্যাংকের স্বতন্ত্র বেতন কাঠামোর প্রস্তাব আরো পরীক্ষা-নিরীক্ষা হবে

বাংলাদেশ ব্যাংকের স্বতন্ত্র বেতন কাঠামো তৈরির প্রস্তাব আরো পরীক্ষা-নিরীক্ষার জন্য ফেরত পাঠানো হয়েছে। সোমবার অর্থ মন্ত্রণালয়ে অনুষ্ঠিত বেতন নির্ধারণ সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক থেকে প্রস্তাবটি ফেরত পাঠানো হয়। বৈঠক শেষে অর্থ উপদেষ্টা মির্জা আজিজুল ইসলাম সাংবাদিকদের জানান, বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা-কর্মচারিদের স্বতন্ত্র বেতন কাঠামো তৈরির একটি প্রস্তাব নিয়ে আলোচনা হয়েছে। প্রস্তাবটি আরো পরীক্ষা করে দেখা প্রয়োজন বলে মত দেওয়া হয়েছে। এজন্য এটি ফেরত পাঠানো হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Aug 2007, 08:56 AM

Updated : 26 Aug 2022, 08:24 PM

ঢাকা,০৬ আগষ্ট,(বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- বাংলাদেশ ব্যাংকের স্বতন্ত্র বেতন কাঠামো তৈরির প্রস্তাব আরো পরীক্ষা-নিরীক্ষার জন্য ফেরত পাঠানো হয়েছে। সোমবার অর্থ মন্ত্রণালয়ে অনুষ্ঠিত বেতন নির্ধারণ সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক থেকে প্রস্তাবটি ফেরত পাঠানো হয়। বৈঠক শেষে অর্থ উপদেষ্টা মির্জা আজিজুল ইসলাম সাংবাদিকদের জানান, বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা-কর্মচারিদের স্বতন্ত্র বেতন কাঠামো তৈরির একটি প্রস্তাব নিয়ে আলোচনা হয়েছে। প্রস্তাবটি আরো পরীক্ষা করে দেখা প্রয়োজন বলে মত দেওয়া হয়েছে। এজন্য এটি ফেরত পাঠানো হয়। বাংলাদেশ ব্যাংকের নির্ভরযোগ্য একটি সূত্র জানায়, কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তা-কর্মচারিরা মনে করেন তাদের বেতন-ভাতাসহ অন্য সুযোগ-সুবিধা বেসরকারি ব্যাংকগুলোর তুলনায় কম। এ কারণে তারা বেশ কিছু দিন ধরে নিজেদের জন্য পৃথক একটি বেতন কাঠামো গঠনের দাবি জানিয়ে আসছেন। স