ঢাকা, আগস্ট ০৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- দলমত নির্বিশেষে সব শ্রেণী ও পেশার মানুষকে বন্যার্তদের সাহায্যে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. ফখরুদ্দীন আহমদ। একইসঙ্গে তিনি বলেছেন, "দেশ-বিদেশের উন্নয়ন সহযোগীদের স্বতঃস্ফুর্ত সহায়তাও আমরা সাদরে গ্রহণ করব।"
রোববার রাত ৯টায় জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি একথা বলেন। বাংলাদেশ টেলিভিশন, বেতার ও দেশের বেসরকারি টিভিগুলোতে এই ভাষণ প্রচার করা হয়।
প্রধান উপদেষ্টা বলেন, "যে কোনো প্রাকৃতিক দুর্যোগ জাতিকে ঐক্যবদ্ধ করার সুযোগ এনে দেয়ে। এবারও একটি সুযোগ এসেছে। আমি শ্রেণী পেশা নির্বিশেষে সবার প্রতি ত্রাণ ও পুনর্বাসনের কাজে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি।"
তিনি ব্যবসায়ী স
bdnews24