২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফেন্সিডিল মেরে দেওয়ায় মিরপুর থানার দুই পুলিশ সাময়িক বরখাস্ত

২৬৯ বোতল ফেন্সিডিল উদ্ধারের পর তা মেরে দেওয়ার অভিযোগে মিরপুর থানার সহকারি উপ-পরিদর্শক লোকমান হোসেন ও হাবিলদার সাদেক আলীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ ব্যাপারে মিরপুর জোনের উপ-পুলিশ কমিশনার (ডিসি) আনোয়ার হোসেন বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "অভিযুক্ত দুই পুলিশ সদস্য শনিবার রাত ৮টার দিকে ফেন্সিডিল উদ্ধারের পর রাত দুইটা পর্যন্ত থানায় জানাননি। পরে আমরা খবর পেয়ে তাদের থানায় এনে জিজ্ঞাসাবাদ করলে তারা ফেন্সিডিল উদ্ধারের কথা স্বীকার করেন।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Aug 2007, 01:05 PM

Updated : 26 Aug 2022, 08:24 PM

ঢাকা, আগস্ট ০৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- ২৬৯ বোতল ফেন্সিডিল উদ্ধারের পর তা মেরে দেওয়ার অভিযোগে মিরপুর থানার সহকারি উপ-পরিদর্শক লোকমান হোসেন ও হাবিলদার সাদেক আলীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ ব্যাপারে মিরপুর জোনের উপ-পুলিশ কমিশনার (ডিসি) আনোয়ার হোসেন বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "অভিযুক্ত দুই পুলিশ সদস্য শনিবার রাত ৮টার দিকে ফেন্সিডিল উদ্ধারের পর রাত দুইটা পর্যন্ত থানায় জানাননি। পরে আমরা খবর পেয়ে তাদের থানায় এনে জিজ্ঞাসাবাদ করলে তারা ফেন্সিডিল উদ্ধারের কথা স্বীকার করেন।" আনোয়ার হোসেন জানান, কর্তব্যে গাফিলতির জন্য তাদের সাময়িক বরখাস্ত করা হয়েছে এবং প্রত্যাহার করে রাজারবাগ পুলিশ লাইনে পাঠানো হয়েছে। এছাড়া টহল পুলিশের সহকারি কমিশনার লিয়াকত হোসেনকে বিষয়টি তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর অভিযুক্তদের বিরুদ্ধে চূড়ান্ত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি। অবশ্য মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিউদ্দীন মাহমুদ দাবি করেছেন, "ফেন্সিডিল আত্মসাতের অভিযোগে নয়, উদ্ধারের পর তা থানায় জমা দিতে দেরি করায় দুই পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।" মিরপুর থানার পুলিশ সদস্যরা জানান, লোকমান হোসেন ও সাদেক আলী শনিবার রাত ৮টার দিকে গাবতলী পর্বত সিনেমা হলের সামনের চেকপোস্টে একটি সিএনজি আটোরিক্সা তল্লাশি করে ২৬৯ বোতল ফেন্সিডিল উদ্ধার করেন। তারা চালককে ছেড়ে দিয়ে উদ্ধার করা ফেন্সিডিল মেরে দেওয়ার জন্য পেট্রোলপাম্পের পাশে ফেলে রাখা বালির মধ্যে বোতলগুলো লুকিয়ে রাখেন। পরে পুলিশের মিরপুর জোনের উর্ধ্বতন কর্মকর্তারা অন্য একটি সূত্রে বিষয়টি জানতে পারেন। অভিযুক্ত দুই পুলিশ সদস্যকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হলে তারা বোতলগুলো লুকিয়ে রাখার কথা স্বীকার করেন। তাদের দেওয়া তথ্য অনুযায়ী উপ-পরিদর্শক সাখাওয়াত হোসেন ভোর ৬টার দিকে ঘটনাস্থলে গিয়ে ফেন্সিডিলের বোতলগুলো উদ্ধার করেন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এলএইচ/এএনএস/জিএমএ/জেকে/১৮৫৭ ঘ.