২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মংলায় তিন বনদস্যু গ্রেপ্তার

মংলা উপজেলার জয়মনিগোল এলাকা থেকে রোববার সকালে পুলিশ অস্ত্র তৈরির সরঞ্জাম ও গুলিসহ তিন বনদস্যুকে গ্রেপ্তার করেছে পুলিশ। মংলা থানার পুলিশ পরিদর্শক মো. নাছের উদ্দিন বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে বনদস্যু দলের নারী সদস্য জয়ফুলের বাড়ি থেকে জয়ফুল(৪০), শফিকুল (২৭) ও মোশারেফকে (২৬) গ্রেপ্তার করা হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Aug 2007, 01:01 PM

Updated : 26 Aug 2022, 08:24 PM

বাগেরহাট, আগস্ট ০৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- মংলা উপজেলার জয়মনিগোল এলাকা থেকে রোববার সকালে পুলিশ অস্ত্র তৈরির সরঞ্জাম ও গুলিসহ তিন বনদস্যুকে গ্রেপ্তার করেছে পুলিশ। মংলা থানার পুলিশ পরিদর্শক মো. নাছের উদ্দিন বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে বনদস্যু দলের নারী সদস্য জয়ফুলের বাড়ি থেকে জয়ফুল(৪০), শফিকুল (২৭) ও মোশারেফকে (২৬) গ্রেপ্তার করা হয়। ওই বাড়ি থেকে ৬০ রাউন্ড বন্দুক ও টু-টু বোর রাইফেলের তাজা গুলি ও অস্ত্র তৈরীর বিপুল পরিমাণ সরঞ্জাম উদ্ধার করা হয় বলে জানান নাছের উদ্দিন। তিনি বলেন, "ওই বাড়িতে অস্ত্র তৈরি করা হতো। এরা দীর্ঘদিন ধরে সুন্দরবন এলাকায় জেলে ও বাওয়ালীদের নৌকায় ডাকাতি করে আসছিল।" গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মংলা থানায় হত্যা, ডাকাতির একাধিক মামলা রয়েছে জানিয়ে পুলিশ কর্মকর্তা নাছের বলেন, "রোববারের ঘটনায় পুলিশ বাদী হয়ে একটি মামলা করেছে।" গ্রেপ্তারকৃতদের সবার বাড়ি মংলা উপজেলার চিলা ইউনিয়নের জয়মনিগোল গ্রামে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৯০২ ঘ.