২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

র‌্যাংগস: সুপ্রিম কোর্টের রায় স্থগিত করেনি চেম্বার বিচারপতির আদালত

র‌্যাংগস ভবনের ৬ তলার ওপরের অংশ অবৈধ ঘোষণা করে সুপ্রিম কোর্টের দেওয়া রায় স্থগিত করেননি আপিল বিভাগের চেম্বার বিচারপতির আদালত। সুপ্রিম কোর্টের রায় স্থগিত করার জন্য র‌্যাংগস কর্তৃপক্ষের আবেদনের ওপর শুনানির জন্য আপিল বিভাগের পুর্নাঙ্গ বেঞ্চে পাঠিয়ে দেওয়া হয়েছে। রোববার দুপুর দেড়টায় আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. হাসান আমিনের আদালত র‌্যাংগস কর্তৃপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেন। গত ২ আগস্ট সুপ্রিম কোর্ট র‌্যাংগস ভবনের ৬ তলার ওপরের অংশকে অবৈধ ঘোষণা করে রায় দেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Aug 2007, 09:05 AM

Updated : 26 Aug 2022, 08:24 PM

ঢাকা, আগস্ট ০৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- র‌্যাংগস ভবনের ৬ তলার ওপরের অংশ অবৈধ ঘোষণা করে সুপ্রিম কোর্টের দেওয়া রায় স্থগিত করেননি আপিল বিভাগের চেম্বার বিচারপতির আদালত। সুপ্রিম কোর্টের রায় স্থগিত করার জন্য র‌্যাংগস কর্তৃপক্ষের আবেদনের ওপর শুনানির জন্য আপিল বিভাগের পুর্নাঙ্গ বেঞ্চে পাঠিয়ে দেওয়া হয়েছে। রোববার দুপুর দেড়টায় আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. হাসান আমিনের আদালত র‌্যাংগস কর্তৃপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেন। গত ২ আগস্ট সুপ্রিম কোর্ট র‌্যাংগস ভবনের ৬ তলার ওপরের অংশকে অবৈধ ঘোষণা করে রায় দেন। ওই দিনই র‌্যাংগস কর্তৃপক্ষ এ রায়ের বিরুদ্ধে রিভিউ আবেদন দায়ের করার কথা বলে রায় স্থগিতের জন্য আপিল বিভাগে আবেদন দায়ের করেন। এই আবেদনটির ওপরে রোববার শুনানিতে র‌্যাংগসের কৌসুলি ব্যারিষ্টার রফিক উল হক আদালতকে বলেন, র‌্যাংগস কর্তৃপক্ষ রায়ের কপি পায়নি। কপি পেলে রায়টি পুর্নবিবেচনার জন্য আবেদন জানানো হবে। তাই রায়ের কপি না পাওয়া পর্যন্ত অথবা রিভিউ আবেদন দায়ের না করা পর্যন্ত সুপ্রিম কোর্টের রায়টি স্থগিত রাখা হোক। সংক্ষিপ্ত শুনানি গ্রহণ করে চেম্বার বিচারপতির আদালত র‌্যাংগস কর্তৃপক্ষের আবেদনটি আপিল বিভাগের পুর্নাঙ্গ বেঞ্চে শুনানির জন্য পাঠিয়ে দেন। সোমবার শুনানি হতে পারে বলে ব্যারিষ্টার রফিক উল হক বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন। র‌্যাংগসের অপর কৌসুঁলি শাখাওয়াত হোসেন বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "রায়ে ৬ তলার ওপরের অংশ অবৈধ ঘোষণা করা হয়েছে। কিন্তু রাজউক ৬ তলাও ভেঙে ফেলতে চাইছে।" শাখাওয়াত হোসেন জানান, এ বিষয়ে তিনি আ্যার্টনি জেনারেলের সঙ্গে কথা বলেছেন। তাকে অনুরোধ করা হয়েছে যেন ৬ তলা ভাঙা না হয়। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এটি/আরএ/এসকে /১৪৪৯ ঘ.