২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চোলাই মদ খেয়ে রাজশাহীতে তিনজনের মৃত্যু

রাজশাহীর গোদাগাড়িতে স্থানীয়ভাবে তৈরি চোলাই মদ খেয়ে শুক্রবার বিকেলে তিনজন মারা গেছেন। এরা হলেন গোদাগাড়ীর চরবাসুদেবপুর গ্রামের আনারুলের ছেলে আজিম (২৫), কাসিমপুর গ্রামের জামিরুদ্দিন মুন্সির ছেলে মোস্তাকিম (২৪) ও চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার অনুপনগর গ্রামের বেলাল হাজীর ছেলে বাচ্চু (৩০)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Aug 2007, 05:51 PM

Updated : 26 Aug 2022, 08:23 PM

রাজশাহী, আগস্ট ০৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- রাজশাহীর গোদাগাড়িতে স্থানীয়ভাবে তৈরি চোলাই মদ খেয়ে শুক্রবার বিকেলে তিনজন মারা গেছেন। এরা হলেন গোদাগাড়ীর চরবাসুদেবপুর গ্রামের আনারুলের ছেলে আজিম (২৫), কাসিমপুর গ্রামের জামিরুদ্দিন মুন্সির ছেলে মোস্তাকিম (২৪) ও চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার অনুপনগর গ্রামের বেলাল হাজীর ছেলে বাচ্চু (৩০)। বাসুদেবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান বেবির বরাত দিয়ে আমাদের চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি জানান, শুক্রবার বিকেলে বাসুদেবপুর ইউনিয়নের চরবাসুদেবপুর গ্রামে ওই চারজন স্থানীয়ভাবে তৈরি চোলাই মদ পান করে সন্ধ্যার দিকে অসুস্থ্য হয়ে পড়েন। রাতে আজিম ও মোস্তাকিম এবং শনিবার দুপুরে বাচ্চু মারা যান। এরা কেউ হাসপাতালে যাননি বলেও জানান হাবিবুর রহমান। গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মহিউদ্দিন আহমেদ ও চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আহসানুল হক জানান, তারা ঘটনাটি শুনেছেন, তদন্ত চলছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/জেকে/২৩৫১ ঘ.