২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

"জমির রোয়া বাঁচেবার যায়া মুই আইজ হাসপাতালোত"

"জমির রোয়া বাঁচেবার যায়া মাইর-ডাং খ্যায়া মুই আইজ হাসপাতালোত। এই অইল দ্যাশের বিচার"- ডিমলা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে শুয়ে কাতর কন্ঠে এ কথাটি বললেন ছাতনাই বালাপাড়া গ্রামের কৃষক আব্দুস সামাদ। জমির ফসল বাঁচাতে সার চাইতে গিয়ে সার ব্যবসায়ী ও দালালদের পিটুনিতে তার এ অবস্থা বলে দাবি করেন তিনি। জনে জনে সার চেয়েও পাননি বলে তার অভিযোগ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Aug 2007, 01:18 PM

Updated : 26 Aug 2022, 08:24 PM

নীলফামারী, আগস্ট ০৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- "জমির রোয়া বাঁচেবার যায়া মাইর-ডাং খ্যায়া মুই আইজ হাসপাতালোত। এই অইল দ্যাশের বিচার"- ডিমলা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে শুয়ে কাতর কন্ঠে এ কথাটি বললেন ছাতনাই বালাপাড়া গ্রামের কৃষক আব্দুস সামাদ। জমির ফসল বাঁচাতে সার চাইতে গিয়ে সার ব্যবসায়ী ও দালালদের পিটুনিতে তার এ অবস্থা বলে দাবি করেন তিনি। জনে জনে সার চেয়েও পাননি বলে তার অভিযোগ। মনির উদ্দিনের ছেলে আব্দুল সামাদ শনিবার সকালে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের পুরুষ ওয়ার্ডের ৯ নম্বর বেডে শুয়ে বিছানার চাদরে চোখ মুছতে মুছতে বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম এর কাছে বর্ণনা করেন সার চাইতে গিয়ে তার অভিজ্ঞতার কথা। জানালেন আট বিঘা জমিতে লাগানো রোপা আমন টিকিয়ে রাখতে কৃষি কর্মকর্তা, চেয়ারম্যানের কাছে ধর্না দেওয়ার কথা; ইউনিয়ন পরিষদ ভবনের সামনে তার ওপর হামলার কথা। তিনি বলেন, "মুই আট বিঘা জমিত আমন রোয়া নাগাছু। রোয়াত সার দিবার সময় হইছে। তিন দিন ধরি সারের জন্য একবার চেয়ারম্যানের বাড়ি, একবার কৃষি বিভাগের বলক (ব্লক) সুপারভাইজারের অফিস, একবার নেম্বারের বাড়িত ঘুরপাক খাওছো। এয় কয় অর কথা, অয় কয় এর কথা-কাহোয় সার দেয় না। শুক্রবার গেনু সুপারভাইজার ঈদ্রিস আলীর গোড়োত। মোক দেখি তেলে বেগুনে জ্বলি উঠি কইল, ফের এইঠে কেনে আইচ্ছেন, চেয়ারম্যানের গোড়োত যাও। সউক কথা হজম করি চেয়ারম্যানের সথে দেখা করির জন্য শুক্রবার বেলাভাটি গেনু ডাঙ্গারহাট ইউনিয়ন পরিষদ অফিস। ৫/৬ জন খুচরা সার ব্যবসায়ী আর ৬/৭ জন দালাল চেয়ারম্যানোক ঘিরি ধইচ্ছে। মোক আর চেয়ারম্যানের গোরোত যাবার দেয় না। ঠেলাঠেলি করি যাবার চেষ্টা কইতে ওমরা সবায় মোক ধরি দিলে পিটুনি। নাক-মুখ দিয়া যখন গল গল করি রক্ত বেরের ধইলে