২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুর্নীতিবিরোধী অভিযান 'সুনিয়ন্ত্রিত' হওয়া প্রয়োজন : কোরেশী

প্রগতিশীল গণতান্ত্রিক দলের (পিডিপি) সমন্বয়ক ফেরদৌস আহমেদ কোরেশী দুর্নীতিবিরোধী অভিযান 'সুনিয়ন্ত্রিত' হওয়া প্রয়োজন বলে মন্তব্য করেছেন। ছোট-খাটো অপরাধীদের বিষয়ও দ্রুত বিচার আদালতের আওতায় নেয়া হলে সরকারের পক্ষে সব অভিযোগ নিষ্পত্তি করা সম্ভব হবে না বলে অভিমত দিয়েছেন তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Aug 2007, 08:20 AM

Updated : 26 Aug 2022, 08:24 PM

ঢাকা, আগস্ট ৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- প্রগতিশীল গণতান্ত্রিক দলের (পিডিপি) সমন্বয়ক ফেরদৌস আহমেদ কোরেশী দুর্নীতিবিরোধী অভিযান 'সুনিয়ন্ত্রিত' হওয়া প্রয়োজন বলে মন্তব্য করেছেন। ছোট-খাটো অপরাধীদের বিষয়ও দ্রুত বিচার আদালতের আওতায় নেয়া হলে সরকারের পক্ষে সব অভিযোগ নিষ্পত্তি করা সম্ভব হবে না বলে অভিমত দিয়েছেন তিনি। সেগুনবাগিচার দেশবাংলা পত্রিকার কার্যালয়ে শনিবার দুপুরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ড. কোরেশী একথা বলেন। তিনি বলেন, "শুধুমাত্র গুরুতর অপরাধীদের ব্যাপারে ব্যবস্থা গ্রহণ এবং দৃষ্টান্তমূলক শাস্তি দেয়া উচিত। যাতে বাদবাকি মানুষ নির্ভয়ে ও নির্বিঘে