২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশালে গাড়িচাপায় এক জন নিহত

নগরীর রুপাতলী এলাকায় শুক্রবার ভোরে পিকআপ ভ্যানের চাপায় মোসলেম আলী(৬৮) নামে এক ব্যক্তি ঘটনাস্থলেই মারা গেছে বলে জানিয়েছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Aug 2007, 08:07 AM

Updated : 26 Aug 2022, 08:24 PM

বরিশাল, আগস্ট ০৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- নগরীর রুপাতলী এলাকায় শুক্রবার ভোরে পিকআপ ভ্যানের চাপায় মোসলেম আলী(৬৮) নামে এক ব্যক্তি ঘটনাস্থলেই মারা গেছে বলে জানিয়েছে পুলিশ। কোতয়ালি মডেল থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আলমগীর হোসেন বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, ভোর সাড়ে ৫ টার দিকে পথচারী মোসলেম আলীকে চাপা দেয় বরিশাল থেকে ঝালকাঠীগামী একটি পিক আপ ভ্যান। লাশটি ময়না তদন্তের জন্য শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পুলিশ গাড়িটি আটক করতে পারেনি। মোসলেম আলীর বাড়ি সদর উপজেলার চরকাউয়া ইউনিয়নের দিনারের পুল এলাকায়। তিনি নগরীর সাগরদীর হাজীবাড়ী এলাকায় আত্মীয়ের বাড়িতে বেড়াতে এসেছিলেন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৪০৭ ঘ.