ঢাকা, জুলাই ০৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- আন্তর্জাতিক বাজারে সুতার দাম বেড়ে যাওয়া ও বন্যার কারণে দেশের রফতানি আয়ের প্রধান খাত তৈরী পোশাক শিল্প সংকটে পড়েছে। পর্যাপ্ত অর্ডার থাকার পরও ক্রেতাদের চাহিদা অনুযায়ী পোশাক রফতানি করতে পারছেন না গার্মেন্টস ব্যবসায়ীরা।
ব্যবসায়ীরা বলছেন, সুতার দাম বেড়ে যাওয়ায় সঙ্গত কারণেই বেড়েছে কাপড়ের দাম। দেশের তৈরি পোশাক শিল্পে ব্যবহৃত কাপড়ের সিংহভাগই আমদানী করা হয় বলে উৎপাদন খরচ ১৫ শতাংশ বেড়ে গেছে। অন্যদিকে বন্যার কারণে রাজধানীর আশপাশের সাভার, গাজীপুর এবং নারায়ণগঞ্জের নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার কারণে শ্রমিকদের কাজে যেতে সমস্যা হওয়ায় উৎপাদন ব্যাহত হচ্ছে।
বন্যা আরও বাড়লে এবং তা বেশি দিন স্থায়ী হলে প্রায় ১০ বিলিয়ন ডলার রফতানি আয়ের এই শিল্প বড় ধরণের সংকটের মুখে পড়বে বলে আশঙ্কা প্রকাশ করেছেন পোশাক শিল্প মালিকরা।
পোশাক শিল্প মালিকদের শীর্ষ সংগঠন বিজিএমইএ-এর সভাপতি আনোয়ারুল আলম চৌধুরী পারভেজ শুক্রবার সন্ধ্যায় বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম এর সঙ্গে আলাপকালে তাদের সমস্যার কথা তুলে ধরেন। বিজিএমইএ সভাপতি বলেন, ''এমনিতেই আমাদের গার্মেন্টস শিল্পের অবস্থা ভালো নয়। একটার পর একটা সমস্যা লেগেই আছে। বিদ্যুৎ সংকট কাটেনি, ব্যাংক ঋণের সুদের হার এখনও বেশি। মার্কিন ডলারের বিপরীতে টাকা খানিকটা শক্তিশালী হওয়ায় টাকার অংকে রফতানি আয় কমে গেছে। এর মধ্যে গত এক-দেড় মাসের ব্যবধানে সুতার দাম ২০ থেকে ২২ শতাংশ বেড়েছে। স্বাভাবিকভাবে উৎপাদন খরচ বেড়ে গেছে। অথচ বায়ারদের কাছে যে দামে অর্ডার নেয়া ছিল সে দামেই পোশাক বিক্রি করতে হচ্ছে।"
আনোয়ারুল আলম চৌধুরী জানান এ সব কারণে গত ৫/৬ মাসে প্রায় ৪৫০টি গার্মেন্টস বন্ধ হয়ে গেছে। ফলে ব্যবসায় লাভ কম হচ্ছে। অনেক ক্ষেত্রে লোকসানও হচ্ছে।
তিনি বলেন, "এর মধ্যে বন্যা নতুন সংকট ডেকে এনেছে। অনেক এলাকায় এখনই শ্রমিকদের কাজে যোগ দিতে সমস্যা হচ্ছে। উৎপাদন বিঘি
bdnews24