২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহীর সাবেক সাংসদ আবু হেনার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ

সাবেক বিএনপি সাংসদ আবু হেনার বিরুদ্ধে ৫ লাখ টাকা চাঁদাবাজির অভিযোগ এনে থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। বাগমারা উপজেলার দামনাস মহাবিদ্যালয়ের সাবেক অধ্যক্ষ এস এম নজরুল ইসলাম শুক্রবার দুপুরে বাগমারা থানায় এ অভিযোগ দায়ের করেন বলে জানিয়েছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির্জা গোলাম সারোয়ার। তবে চাঁদাবাজির ওই অভিযোগে ঘটনাস্থল ঢাকার রমনা উল্লেখ করায় বাগমারা থানা পুলিশ বিষয়টি অভিযোগটি রমনা থানায় পাঠিয়ে দিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Aug 2007, 03:18 PM

Updated : 26 Aug 2022, 08:23 PM

রাজশাহী, আগস্ট ০৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- সাবেক বিএনপি সাংসদ আবু হেনার বিরুদ্ধে ৫ লাখ টাকা চাঁদাবাজির অভিযোগ এনে থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। বাগমারা উপজেলার দামনাস মহাবিদ্যালয়ের সাবেক অধ্যক্ষ এস এম নজরুল ইসলাম শুক্রবার দুপুরে বাগমারা থানায় এ অভিযোগ দায়ের করেন বলে জানিয়েছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির্জা গোলাম সারোয়ার। তবে চাঁদাবাজির ওই অভিযোগে ঘটনাস্থল ঢাকার রমনা উল্লেখ করায় বাগমারা থানা পুলিশ বিষয়টি অভিযোগটি রমনা থানায় পাঠিয়ে দিয়েছে। অভিযোগের উদ্ধৃতি দিয়ে মির্জা গোলাম সারোয়ার বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, বাদী নজরুল ইসলাম দামনাস কলেজের অধ্যক্ষ থাকাকালে আবু হেনা তার কাছ থেকে ৩০ লাখ টাকা চাঁদা দাবি করে টাকা না দিলে চাকরিচ্যুত করার হুমকি দেন। আবু হেনার হুমকির মুখে ২০০২ সালের ২৬ জুলাই নজরুল ইসলাম ঢাকার বাংলামোটরে আবু হেনার কনকর্ড টাওয়ারের বাসায় গিয়ে ৫ লাখ টাকা দেন। কিন্তু বাকি টাকা না দেওয়ায় ওই বছরের ৭ আগস্ট আবু হেনা সন্ত্রাসী বাহিনী দিয়ে কলেজ থেকে বাদীকে বিতাড়িত করে আব্দুুল মান্নান নামে অপর এক ব্যক্তিকে অধ্যক্ষ হিসেবে নিয়োগ দেন। ওসি আরও জানান, বাদীর লিখিত অভিযোগ পাওয়ার পর ঘটনাস্থল ঢাকায় হওয়ায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিতে অভিযোগটি ঢাকার রমনা থানায় পাঠানো হয়েছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/২১১৪ ঘ.