ঢাকা, আগস্ট ০৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার পরিবারের সবাইর ব্যাংক হিসাব জব্দ করতে বাণিজ্যিক ব্যাংকগুলোকে নির্দেশ দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড।
হাসিনার স্বামী ওয়াজেদ মিয়া এবং ছেলে সজীব ওয়াজেদ জয় ও মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলসহ জব্দ তালিকায় নাম রয়েছে বোন শেখ রেহানাসহ তার স্বামী ড. শফিক সিদ্দিকী এবং বঙ্গবন্ধু জাদুঘর ও গ্রেনেড হামলায় ক্ষতিগ্রস্তদের সহায়তায় গঠিত ফান্ডের ব্যাংক হিসাবও।
গত ১ আগস্ট পাঠানো ওই চিঠিতে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের পরিবার, এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি আব্দুল আউয়াল মিন্টু এবং বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও চিকিৎসক নেতা অধ্যাপক এম এ হাদীর সব ব্যাংক হিসাবের কার্যক্রম স্থগিত করতেও নির্দেশ দেওয়া হয়েছে।
এছাড়া ব্যাংকগুলোকে দেওয়া অন্য একটি চিঠিতে হাসিনা পরিবার এবং সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও বিএনপি নেতা এম মোরশেদ খানের পরিবারসহ ৩৩ জনের ব্যাংক হিসাবের যাবতীয় তথ্য চেয়েছে রাজস্ব বোর্ড।
রাজস্ব বোর্ডের কেন্দ্রীয় গোয়েন্দা শাখার পাঠানো ওই চিঠির অনুলিপি বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম এর হাতে রয়েছে।
বিষয়টি স্বীকার করে রাজস্ব বোর্ড চেয়ারম্যান বদিউর রহমান শুক্রবার বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে শুধু বলেন, "কয়েকটি ব্যাংক হিসাব জব্দ এবং কয়েকজনের হিসাবের তথ্য চেয়ে চিঠি দেওয়া হয়েছে।"
দুর্নীতি দমন কমিশন শেখ হাসিনা ও খালেদা জিয়ার সম্পত্তির হিসাব চাওয়ার পরপরই রাজস্ব বোর্ড হাসিনার ব্যাংক একাউন্ট জব্দের নির্দেশ দিল।
সর্বশেষ এ পদক্ষেপ নিয়ে ব্যাংক হিসাব জব্দের তালিকায় ব্যক্তির সংখ্যা ৪০০ এর কাছকাছিতে গিয়ে দাঁড়ালো।
রাজস্ব বোর্ডের পাঠানো সর্ব সা
bdnews24