চট্টগ্রাম, আগস্ট ০৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- রাঙ্গুনিয়া উপজেলার মরিয়ম নগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ হোসেনকে শুক্রবার সকালে মরিয়ম নগরে তার বাসা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ ।
রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ইসতেশাম বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, গত বছরের ২২ নভেম্বর এলডিপি সমর্থকদের একটি গাড়ি বহরে হামলার মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। তার নেতৃত্বে বিএনপির সমর্থকরা ওই হামলা চালায়। তাতে প্রায় ৩০ জন এলডিপি সমর্থক আহত হয়েছিলেন।
মোহাম্মদ হোসেনের বিরুদ্ধে এলাকায় প্রভাব বিস্তারের মাধ্যমে নানা অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে বলে ওই পুলিশ কর্মকর্তা জানান।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/আরএআর/এমএআর/এমআই/২০০২ ঘ.
bdnews24