২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রানীনগরে পাট কেনা শুরু না হওয়ায় হতাশা

জেলার একমাত্র সরকারী পাটক্রয় কেন্দ্র রানীনগর কেন্দ্রে এখন পর্যন্ত ক্রয় শুরু না হওয়ার কারণে জেলার শত শত পাটচাষী ও পাট ব্যবসায়ীরা হতাশায় ভুগছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Aug 2007, 07:31 AM

Updated : 26 Aug 2022, 08:23 PM

নওগাঁ, আগস্ট ০২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- জেলার একমাত্র সরকারী পাটক্রয় কেন্দ্র রানীনগর কেন্দ্রে এখন পর্যন্ত ক্রয় শুরু না হওয়ার কারণে জেলার শত শত পাটচাষী ও পাট ব্যবসায়ীরা হতাশায় ভুগছেন। পাটচাষীরা আশংকা করছেন, শিগগিরই রানীনগর কেন্দ্রটি চালু না হলে জেলার পাটচাষীরা তাদের উৎপাদিত পণ্যের নায্যমূল্য থেকে বঞ্চিত হবে। সেই সঙ্গে জীবিকা হারাবে পাটক্রয় কেন্দ্রের সঙ্গে সংশ্লিষ্ট শত শত রিক্সাভ্যান, ট্রলি, নৌকা ও চালক, শ্রমিক এবং পাট ব্যবসায়ীরা। জেলার পাট ব্যবসায়ী ও পাট চাষীরা জানান, বৃটিশ আমল থেকে রানীনগরে ৩০/৩৫টি পাট ক্রয় কেন্দ্র ছিল। বর্তমানে রয়েছে মাত্র একটি। দি ক্রিসেন্ট জুট মিলস কোম্পানী লিঃ এর অধীনে রানীনগর পাটক্রয় কেন্দ্রটি নিয়মিতভাবে পাট ক্রয় করে আসছে। বিগত ৪/৫ বছরে এই কেন্দ্রে এলাকার প্রান্তিক পাটচাষী ও পাট ব্যবসায়ীদের পাটের বকেয়া মূল্য পাওনা রয়েছে প্রায় ২৫ লাখ টাকা। এই ক্রয়কেন্দ্রে নিজস্ব গুদাম থাকায় কোন ভাড়া দিতে হয় না। এলাকার পাটের মান খুব ভাল হওয়ার কারণে এখানে চাষীরা ভাল দামও পেয়ে আসছেন। এ কারণে জেলার পাট চাষীরা এ বছর গত বছরের চেয়ে অনেক বেশি জমিতে পাট চাষ করেছেন। রানীনগর পাট ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আজিজুর রহমান মন্ডল অভিযোগ করেন, বিজেএমসির স্পষ্ট নির্দেশনা রয়েছে বিজেসি'র চালু ক্রয় কেন্দ্রে পাট কেনা অব্যাহত রাখার। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসকে /১৩১৮ ঘ.