২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঝিনাইদহে অজ্ঞাত তরুনীর লাশ উদ্ধার

নগরীর হাজীমারা বিলের পাশ থেকে শুক্রবার সকালে এক অজ্ঞাতপরিচয় তরুণীর (২৫) লাশ উদ্ধার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Aug 2007, 06:56 AM

Updated : 26 Aug 2022, 08:23 PM

ঝিনাইদহ, আগস্ট ৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - নগরীর হাজীমারা বিলের পাশ থেকে শুক্রবার সকালে এক অজ্ঞাতপরিচয় তরুণীর (২৫) লাশ উদ্ধার করেছে পুলিশ। সকাল সাড়ে আটটার দিকে লাশটি উদ্ধার করা হয়। মেয়েটির গলায় ওড়না প্যাঁচানো ছিল। ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ ইকবাল আলী বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, দুর্বৃত্তরা সম্ভবত অন্য কোন স্থান থেকে মেয়েটিকে এনে হত্যা করে লাশ ফেলে গেছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএফ/এসকে/১২৪০ ঘ.