২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জয়, রোকনউদ্দিনের ব্যাংক হিসাব তলব

শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়সহ ১৯৯ জন রাজনীতিবিদ ও ব্যবসায়ীর ব্যাংক হিসাবের তথ্য চেয়েছে কেন্দ্রীয় ব্যাংক। নামপ্রকাশে অনিচ্ছুক বাংলাদেশ ব্যাংকের ঊর্ধ্বতন এক কর্মকর্তা বৃহস্পতিবার বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে এ খবরের সত্যতা নিশ্চিত করে বলেন, "এসব ব্যক্তির হিসাবের তথ্য পাঠানোর জন্য বুধবার আমরা ব্যাংকগুলোকে নির্দেশ দিয়েছি।" তিনি জানান, সুপ্রিম কোর্ট বারের সাবেক সভাপতি রোকনউদ্দিন মাহমুদের ব্যাংক হিসাবের তথ্যও জানতে চাওয়া হয়েছে। আগামী ৫ আগস্টের মধ্যে তার তথ্য জানাতে বলেছে কেন্দ্রীয় ব্যাংক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Aug 2007, 06:29 PM

Updated : 26 Aug 2022, 08:23 PM

ঢাকা, আগস্ট ০২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়সহ ১৯৯ জন রাজনীতিবিদ ও ব্যবসায়ীর ব্যাংক হিসাবের তথ্য চেয়েছে কেন্দ্রীয় ব্যাংক। নামপ্রকাশে অনিচ্ছুক বাংলাদেশ ব্যাংকের ঊর্ধ্বতন এক কর্মকর্তা বৃহস্পতিবার বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে এ খবরের সত্যতা নিশ্চিত করে বলেন, "এসব ব্যক্তির হিসাবের তথ্য পাঠানোর জন্য বুধবার আমরা ব্যাংকগুলোকে নির্দেশ দিয়েছি।" তিনি জানান, সুপ্রিম কোর্ট বারের সাবেক সভাপতি রোকনউদ্দিন মাহমুদের ব্যাংক হিসাবের তথ্যও জানতে চাওয়া হয়েছে। আগামী ৫ আগস্টের মধ্যে তার তথ্য জানাতে বলেছে কেন্দ্রীয় ব্যাংক। বাকি ১৯৮ জনের ব্যাংক হিসাবের তথ্য ৮ আগস্টের মধ্যে পাঠাতে বলা হয়েছে। ব্যাংক হিসাবের তথ্য জানতে চাওয়া রাজনীতিবিদ ও ব্যবসায়ীর মধ্যে আছেন, বিএনপি নেতা মোসাদ্দেক আলী ফালু, আওয়ামী লীগ নেতা মোহাম্মদ নাসিম, হাজী মকবুল হোসেন, যমুনা গ্র"পের মালিক নুরুল ইসলাম বাবুল ও তারেক রহমানের ঘনিষ্ঠ বন্ধু গিয়াসউদ্দিন আল মামুন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসপি/এসএনডি/এমএইচবি/০০০৯ ঘ.