২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পশ্চিমাঞ্চল গ্যাস পাইপ লাইনে বিস্ফোরণ, সরবরাহ বন্ধ

সিরাজগঞ্জের নলকায় ফুলজোর নদীর তলদেশ দিয়ে যাওয়া পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানির প্রধান পাইপ লাইনে বুধবার গভীর রাতে বিস্ফোরণ ঘটেছে। দুর্ঘটনার পর বৃহস্পতিবার থেকে পাবনা, উল্লাপাড়া, বাঘাবাড়ী, শাহজাদপুর, বেড়া, সাঁথিয়া ও ঈশ্বরদীতে গ্যাস সরবরাহ বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ। আমাদের সিরাজগঞ্জ প্রতিনিধি জানান, সিরাজগঞ্জ-ঢাকা-নাটোর মহাসড়কের নলকা ব্রীজের নিচে ফুলজোড় নদীর তলদেশ দিয়ে যাওয়া গ্যাস পাইপ লাইনে রাত দেড়টার দিকে বিস্ফোরণ ঘটে। এতে প্রচণ্ড ঢেউ সৃষ্টি হয় এবং বিস্ফোরণের ধাক্কায় নদীর পানি লাফিয়ে প্রায় ৫০ ফুট উপরে উঠে যায়। রাত সাড়ে তিনটার দিকে পাবনা ও বগুড়া জেলার বেশ কয়েকটি অঞ্চলে গ্যাস সরবরাহ সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Aug 2007, 01:20 PM

Updated : 26 Aug 2022, 08:23 PM

ঢাকা, আগস্ট ০২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- সিরাজগঞ্জের নলকায় ফুলজোর নদীর তলদেশ দিয়ে যাওয়া পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানির প্রধান পাইপ লাইনে বুধবার গভীর রাতে বিস্ফোরণ ঘটেছে। দুর্ঘটনার পর বৃহস্পতিবার থেকে পাবনা, উল্লাপাড়া, বাঘাবাড়ী, শাহজাদপুর, বেড়া, সাঁথিয়া ও ঈশ্বরদীতে গ্যাস সরবরাহ বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ। আমাদের সিরাজগঞ্জ প্রতিনিধি জানান, সিরাজগঞ্জ-ঢাকা-নাটোর মহাসড়কের নলকা ব্রীজের নিচে ফুলজোড় নদীর তলদেশ দিয়ে যাওয়া গ্যাস পাইপ লাইনে রাত দেড়টার দিকে বিস্ফোরণ ঘটে। এতে প্রচণ্ড ঢেউ সৃষ্টি হয় এবং বিস্ফোরণের ধাক্কায় নদীর পানি লাফিয়ে প্রায় ৫০ ফুট উপরে উঠে যায়। রাত সাড়ে তিনটার দিকে পাবনা ও বগুড়া জেলার বেশ কয়েকটি অঞ্চলে গ্যাস সরবরাহ সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়। বৃহস্পতিবার সিরাজগঞ্জের একটি বড় অংশেও গ্যাস সরবরাহ করা হয়নি। আমাদের পাবনা প্রতিনিধি জানান, গ্যাসের অভাবে বাঘাবাড়ীতে ৭১ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রসহ অনেক শিল্প কারখানাও বন্ধ হয়ে গেছে। পশ্চিমাঞ্চলী গ্যাস এর পাবনা কার্যালয়ের উপ ব্যবস্থাপক শৈলজা নন্দ বসাক বলেন, "বুধবার রাতে যমুনার শাখা ফুলঝোর নদীতে প্রবল স্রোতের কারণে গ্যাসের প্রধান সরবরাহ লাইনে বিস্ফোরণ ঘটে থাকতে পারে। ঝুঁকি এড়াতে পাবনা, উল্লাপাড়া, বাঘাবাড়ি, শাহজাদপুর, বেড়া, সাঁথিয়া ও ঈশ্বরদীতে গ্যাস সরবরাহ বন্ধ করে দেওয়া হয়েছে।" তিনি আরো বলেন, "বন্যার কারণে প্রায় ২০ ফুট পানির নিচে পাইপ লাইন ডুবে থাকায় বিস্ফোরণে ক্ষতির পরিমাণ জানা যায়নি। তবে ত্র"টি সারাতে ১৫ দিন থেকে এক মাস সময় লাগতে পারে।" এদিকে, গ্যাস লাইনে বিপর্যয়ের খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে পাবনায় এলপি গ্যাসের দাম সিলিন্ডার প্রতি একশ থেকে দুশ' টাকা করে বেড়ে গেছে। অনেক ডিলার বেশি লাভের আশায় এলপি গ্যাস এর মজুদ শুরু করেছেন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএআর/এসএনডি/জেকে/১৮৪০ ঘ