কিশোরগঞ্জ, আগস্ট ০২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- এসিড নিক্ষেপের মামলায় সেলিম মিয়া (২৫) নামের এক যুবককে ১০ বছরের সশ্রম করাদণ্ড ও ২৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৬ মাস বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
কিশোরগঞ্জের দ্বিতীয় অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. জালাল উদ্দিন আহম্মদ বৃহস্পতিবার এই রায় দেন।
মামলার বিবরণে জানা যায়, ২০০৫ সনের ১ মার্চ সেলিম মিয়া পূর্ব শত্র"তার জের ধরে বাজিতপুর পৌর এলাকার আলীয়াবাদ নান্দিনা এলাকায় ব্যবসায়ী স্বপন চন্দ্র দাসের ওপর এসিড ছুঁড়ে মারে। এতে তার মুখমণ্ডলসহ শরীরের বিভিন্ন অংশ ঝলসে যায়।
এ ঘটনায় স্বপন চন্দ্র দাসের বড় ভাই মানিক চন্দ্র দাস বাজিতপুর থানায় একটি মামলা দায়ের করেন। সাক্ষ্য গ্রহণ শেষে বিচারক বৃহস্পতিবার এই রায় দেন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেকে/১৮৩৭ ঘ.
bdnews24