২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৫ ঘণ্টা বন্ধ থাকার পর দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ট্রেন চলাচল শুরু

একটি মালবাহী ট্রেনের ৫টি বগি লাইনচ্যুত হওয়ায় পাঁচ ঘণ্টা বন্ধ থাকার পর বৃহস্পতিবার দুপুর ২টা থেকে দক্ষিণ ও পশ্চিমাঞ্চলের মধ্যে রেল যোগাযোগ আবার চালু হয়েছে। এর আগে সকাল নয়টার দিকে চুয়াডাঙ্গার পাঁচফোট এলাকায় সান্তাহার থেকে খুলনাগামী একটি মালবাহী ট্রেনের পাঁচটি বগি লাইনচ্যুত হওয়ায় দক্ষিণ ও পশ্চিমাঞ্চলের মধ্যে রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Aug 2007, 11:04 AM

Updated : 26 Aug 2022, 08:23 PM

চুয়াডাঙ্গা, আগস্ট ০২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- একটি মালবাহী ট্রেনের ৫টি বগি লাইনচ্যুত হওয়ায় পাঁচ ঘণ্টা বন্ধ থাকার পর বৃহস্পতিবার দুপুর ২টা থেকে দক্ষিণ ও পশ্চিমাঞ্চলের মধ্যে রেল যোগাযোগ আবার চালু হয়েছে। এর আগে সকাল নয়টার দিকে চুয়াডাঙ্গার পাঁচফোট এলাকায় সান্তাহার থেকে খুলনাগামী একটি মালবাহী ট্রেনের পাঁচটি বগি লাইনচ্যুত হওয়ায় দক্ষিণ ও পশ্চিমাঞ্চলের মধ্যে রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। তবে লাইন মেরামতের কাজ বিকাল সাড়ে চারটায় এই রিপোর্ট লেখা পর্যন্ত চলছিল। রেলওয়ের পশ্চিমাঞ্চল জোনের গাড়ি পরীক্ষক হাবিবুর রহমানের নেতৃত্বে ১৩ সদস্যের একটি দল লাইন মেরামতের কাজ করছেন। চুয়াডাঙ্গা রেল স্টেশনের উপ সহকারি প্রকৌশলী আহসান হাবিব জানান, স্লিপারে ত্র"টি ও পিন না থাকায় এই দুর্ঘটনা ঘটে। সকাল নয়টার দিকে পাঁচফোট এলকায় রাজশাহী থেকে খুলনাগামী গোধূলী ট্রেনকে সাইড দেওয়ার জন্য লুপ লাইনে যাওয়ার সময় চালবাহী ট্রেনটির পাঁচটি বগি লাইনচ্যুত হয়। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/জেকে/১৭০৫ ঘ.