ঢাকা, আগস্ট ০২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)--র্যাংগস ভবন ভাঙা সংক্রান্ত আদালতের রায়ে সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় বিষয়ক উপদেষ্টা আনোয়ারুল ইকবাল।
বৃহস্পতিবার সচিবালয়ে তার কার্যালয়ে সাংবাদিকদের তিনি বলেন, "এটা সরকারের বিজয়। আমরা চেয়েছি অবৈধ ভবনকে অবৈধ বলা হোক। আদালতের রায়ে সেটাই প্রতীয়মান হয়েছে।"
র্যাংগস ভবন ভেঙে সড়ক নির্মাণের ব্যাপারে সরকারের যে পরিকল্পনা ছিল আদালতের রায়ে ৬ তলা রাখার পর তাতে কোন সমস্যা হবে কিনা-এ প্রশ্ন করা হলে উপদেষ্টা বলেন, "সড়ক নির্মাণ হোক বা না হোক আমরা চেয়েছি অবৈধ অংশ উচ্ছেদ করতে এবং সেটাই হয়েছে।"
আদালতের রায়ে র্যাংগস ভবন বৈধতা পেল কিনা জানতে চাইলে আনোয়ারুল ইকবাল বলেন, "এটা আদালতের বিষয়। আমরা রায়ের কপি এখনও হাতে পাইনি। তাই এখনই কিছু বলা সম্ভব নয়।"
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমকে/আরএ/এসকে ১৩৪০ ঘ.
bdnews24