ঢাকা, আগস্ট ২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- দেশের প্রধান নদ-নদীগুলোর পানি বৃদ্ধি অব্যাহত থাকায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। বৃহস্পতিবার ফরিদপুর জেলা শহরেও পানি ঢুকে পড়েছে। ঢাকা ও ঢাকার আশেপাশের নদীগুলোতেও পানি বাড়ছে।
বৃহস্পতিবার দুপুর পর্যন্ত ৪৪টি নদীর পানি ২০টি পয়েন্টে কমলেও ৩৮টি পয়েন্টে বেড়েছে। ১৪টি নদীর পানি ২৮টি পয়েন্টে বিপদ সীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে পানি বৃদ্ধির হার বুধবারের তুলনায় কিছুটা কমে এসেছে। মেঘনা অববাহিকায় সুরমা নদীর পনি তিনটি পয়েন্টে কমে আসায় সিলেট অঞ্চলে বন্যা পরিস্থিতি উন্নতির দিকে। (আরো তথ্যসহ-৩)
গোয়ালন্দের কাছে দৌলতদিয়া পয়েন্টে পদ্মার পানি বাড়ায় দৌলতদিয়ার এক নম্বর ফেরিঘাটটি বুধবার রাত থেকে বন্ধ হয়ে গেছে। বৃহস্পতিবার সকালে দুই নম্বর ফেরিঘাটটির সড়কে পানি উঠে যাওয়ায় এ ঘাটটিও ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। তীব্র স্রোতের কারণে ঢাকা-মাওয়া-খুলনা মহাসড়কের মাওয়া ফেরিঘাটে ফেরি চলাচলে বিঘ
bdnews24