২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মেঘনা ঘাট মামলা বাতিলে হাসিনার আবেদনের শুনানি এক সপ্তাহ মুলতুবি

মেঘনা ঘাট বিদ্যুৎ কেন্দ্র স্থাপন দুর্নীতি মামলা বাতিলের আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার আবেদনের শুনানি এক সপ্তাহ মুলতুবি করেছে হাইকোর্ট। আগামী ৮ আগস্ট শেখ হাসিনার আবেদনের ওপর শুনানির দিন ধার্য করা হয়েছে। বৃহস্পতিবার বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী ও বিচারপতি মো. আতাউর রহমান খান সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ শেখ হাসিনার পক্ষের কৌসুলীদের সময়ের আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ প্রদান করে। মামলা বাতিলের শেখ হাসিনার আবেদনটি আদালতের কার্যতালিকার ১১ নং ক্রমিকে অন্তর্ভুক্ত হয়। শেখ হাসিনার পক্ষে অ্যাডভোকেট আবদুল মতিন খসরু ও ব্যারিস্টার শেখ ফজলে নুর তাপস ৪ সপ্তাহ সময়ের আবেদন জানিয়ে বলেন, এ মামলার সিনিয়র আইনজীবী ব্যারিস্টার রোকন উদ্দিন মাহমুদ নথি ফেরত দিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Aug 2007, 06:49 AM

Updated : 26 Aug 2022, 08:23 PM

ঢাকা, আগস্ট ০২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- মেঘনা ঘাট বিদ্যুৎ কেন্দ্র স্থাপন দুর্নীতি মামলা বাতিলের আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার আবেদনের শুনানি এক সপ্তাহ মুলতুবি করেছে হাইকোর্ট। আগামী ৮ আগস্ট শেখ হাসিনার আবেদনের ওপর শুনানির দিন ধার্য করা হয়েছে। বৃহস্পতিবার বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী ও বিচারপতি মো. আতাউর রহমান খান সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ শেখ হাসিনার পক্ষের কৌসুলীদের সময়ের আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ প্রদান করে। মামলা বাতিলের শেখ হাসিনার আবেদনটি আদালতের কার্যতালিকার ১১ নং ক্রমিকে অন্তর্ভুক্ত হয়। শেখ হাসিনার পক্ষে অ্যাডভোকেট আবদুল মতিন খসরু ও ব্যারিস্টার শেখ ফজলে নুর তাপস ৪ সপ্তাহ সময়ের আবেদন জানিয়ে বলেন, এ মামলার সিনিয়র আইনজীবী ব্যারিস্টার রোকন উদ্দিন মাহমুদ নথি ফেরত দিয়েছেন। তাই নতুন করে শুনানির জন্য সিনিয়র আইনজীবী নিয়োগ করতে হবে। তাই সময়ের প্রয়োজন। এ সময়ের আবেদনের বিরোধিতা করে সরকার পক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল আবদুর রউফ মিঞা বলেন, গত সপ্তাহে এ মামলার সময় নেওয়া হয়েছিল। তিনি আর সময় না দেওয়ার আবেদন জানান। আদালত বলেন, সিনিয়র আইনজীবী শুনানি করলে যে ফল হবে জুনিয়র আইনজীবী শুনানি করলেও আদালত একই রায় দেবে। তাই শুনানি মুলতুবির প্রয়োজন নেই। এ পর্যায়ে শেখ হাসিনার কৌসুলীরা দুই সপ্তাহের আবেদন জানালে আদালত এক সপ্তাহ সময় মঞ্জুর করেন। মেঘনা ঘাট বিদ্যুৎ কেন্দ্র স্থাপন দুর্নীতির অভিযোগে ২০০১ সালের ১২ ডিসেম্বর বিলুপ্ত দুর্নীতি দমন ব্যুরোর কর্মকর্তা মো. গোলাম মোস্তাফা রমনা থানায় সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী রফিকুল ইসলামের বিরুদ্ধে এ দুর্নীতির মামলাটি দায়ের করেন। এতে তার বিরুদ্ধে সরকারের ১৭ কোটি ৮৯ লাখ ১ হাজার টাকা ক্ষতি করার অভিযোগ আনা হয়। ২০০২ সালের ১৪ অক্টোবর দুর্নীতিদমন ব্যুরো এ মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও রফিকুল ইসলামসহ চার জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয়। ওই বছরই এ মামলাটি বাতিলের জন্য শেখ হাসিনা হাইকোর্টে আবেদন দায়ের করেন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এটি/এসকে/এসি/ ১২৩৬ ঘ.