যশোর, আগস্ট ০১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- ৮৪ বোতল ফেনসিডিলসহ তিন মাদক ব্যবসায়ীকে বুধবার গ্রেপ্তার করেছে কেশবপুর থানা পুলিশ।
সকালে কেশবপুর খাদ্যগুদামের পাশ থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানান কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুজিবুর রহমান।
তিনি বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে আফজাল, কাশেম ও মনসুর নামে ওই তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়।"
গ্রেপ্তারকৃত মনসুরের বাড়ি কেশবপুরের কেউনি গ্রামে এবং অপর দুজনের বাড়ি সাতক্ষীরায় বলে মুজিবুর রহমান জানান।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৭০৯ ঘ.
bdnews24