২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বন্যা পরিস্থিতির আবারও অবনতি

প্রধান নদ-নদীতে পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। মঙ্গলবার সকালে পানি বাড়ার গতি ধীর হলেও বুধবার থেকে আবারও তা বেড়েছে। ফলে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। পদ্মায় পানি বাড়তে থাকায় পাবনায় নতুন নতুন এলাকা প্লাবিত হয়েছে। পানির তোড়ে সেতু ধসে টাঙ্গাইলে পানিতে ভেসে গেছেন আট জন। এর মধ্যে তিন জনের লাশ পাওয়া গেছে। পানি আরও বেড়ে এখন কোমর পানির নিচে রয়েছে সিরাজগঞ্জ জেলা শহর। পরিস্থিতির অবনতি হয়েছে শেরপুর, নেত্রকোনা, কুড়িগ্রাম, মুন্সীগঞ্জ, ফরিদপুর, মাদারীপুর,শরীয়তপুর জেলায়ও। বন্যার পানিতে ডুবে ফরিদপুর, শরীয়তপুর, পাবনা ও সিরাজগঞ্জে মারা গেছে নয় শিশুসহ ১০ জন। প্রধান উপদেষ্টা ড. ফখরুদ্দীন আহমদ বুধবার কুড়িগ্রামে বন্যা দুর্গত এলাকা পরিদর্শন করেন এবং দুর্গতদের মধ্যে ত্রাণ বিতরণ করেন। (আরও তথ্যসহ-১)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Aug 2007, 07:29 AM

Updated : 26 Aug 2022, 08:23 PM

ঢাকা, আগস্ট ০১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- প্রধান নদ-নদীতে পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। মঙ্গলবার সকালে পানি বাড়ার গতি ধীর হলেও বুধবার থেকে আবারও তা বেড়েছে। ফলে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। পদ্মায় পানি বাড়তে থাকায় পাবনায় নতুন নতুন এলাকা প্লাবিত হয়েছে। পানির তোড়ে সেতু ধসে টাঙ্গাইলে পানিতে ভেসে গেছেন আট জন। এর মধ্যে তিন জনের লাশ পাওয়া গেছে। পানি আরও বেড়ে এখন কোমর পানির নিচে রয়েছে সিরাজগঞ্জ জেলা শহর। পরিস্থিতির অবনতি হয়েছে শেরপুর, নেত্রকোনা, কুড়িগ্রাম, মুন্সীগঞ্জ, ফরিদপুর, মাদারীপুর,শরীয়তপুর জেলায়ও। বন্যার পানিতে ডুবে ফরিদপুর, শরীয়তপুর, পাবনা ও সিরাজগঞ্জে মারা গেছে নয় শিশুসহ ১০ জন। প্রধান উপদেষ্টা ড. ফখরুদ্দীন আহমদ বুধবার কুড়িগ্রামে বন্যা দুর্গত এলাকা পরিদর্শন করেন এবং দুর্গতদের মধ্যে ত্রাণ বিতরণ করেন। একইদিন সেনাপ্রধান মইন উ আহমেদও নেত্রকোনায় দুর্গতদের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করেন। বুধবার সকাল ৬টায় প্রধান ১৪টি নদীর পানি ২৪টি পয়েন্টে বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল বলে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে। কেন্দ্রের সহকারী প্রকৌশলী মো. আরিফুল ইসলাম বুধবার বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, বহ্মপুত্র-যমুনা অববাহিকার নদীগুলোর পানি বৃদ্ধির গতি প্রায় অপরিবর্তিত থাকলেও গতি বেড়েছে গঙ্গা অববাহিকার নদীগুলোতে। একই সঙ্গে বেড়েছে মেঘনা অববাহিকার নদ-নদীর পানিও বাড়ছে। এ কারণে বুধবার দেশের বন্যা পরিস্থিতি মঙ্গলবারের তুলনায় কিছুট অবনতি হয়েছে। কেন্দ্রের নিয়মিত বুলেটিনে বলা হয়, কুড়িগ্রাম পয়েন্টে ধরলা নদীর পানি ৩ সেন্টিমিটার কমে বিপদ সীমার ৫১ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। নুনখাওয়া ও চিলমারী পয়েন্টে ব্রহ্মপুত্র নদীর পানিও কমেছে যথাক্রমে ৬ ও ৪ সেন্টিমিটার। তবে ব্রহ্মপুত্র এখনও রয়েছে বিপদসীমার ওপরে। বাহাদুরাবাদ, সিরাজগঞ্জ ও আরিচা পয়েন্টে যমুনার পানি কিছুটা বেড়ে যথাক্রমে বিপদ সীমার ৮৩, ১১৭ ও ১১২ সেন্টিমিটার ওপর দিয়ে বইছে। তারাঘাট পয়েন্টে কালিগঙ্গা নদীর পানি বিপদ সীমার ৯২ সেন্টিমিটার এবং রিকাবি বাজার পয়েন্টে ধলেশ্বরী নদীর পানি ৫০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। গোয়ালন্দ ও ভাগ্যকূল পয়েন্টে পদ্মার পানি যথাক্রমে ১৪ ও ১৪ সেন্টিমিটার বেড়ে বিপদ সীমার ১৩৬ ও ৯২ সেন্টিমিটার ওপরে রয়েছে বলে জানায় বন্যা পূর্বাভাস কেন্দ্র। মেঘনা অববাহিকার নদ-নদীগুলোর মধ্যে সুরমা কানাইঘাট পয়েন্টে, সোমেশ্বরী, কুশিয়ারা ও কংস নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে এ অববাহিকার প্রায় সবগুলো নদীর পানি মঙ্গলবার ভোর ৬টার আগের ২৪ ঘণ্টায় ধারাবাহিকভাবে কমেছে। সিলেট পয়েন্ট ছাড়া কানাইঘাট ও সুনামগঞ্জ পয়েন্টে সুরমা নদীর পানি কমতে শুরু করেছে। তবে এখনও এই তিন পয়েন্টে পানি বিপদ সীমার ওপরে রয়েছে। কানাইঘাট পয়েন্টে ১৩১ সেন্টিমিটার, সিলেট পয়েন্টে ৪২ সেন্টিমিটার এবং সুনামগঞ্জ পয়েন্টে ৬০ সেন্টিমিটার ওপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। দূর্গাপুর পয়েন্টে সোমেশ্বরী নদীর পানি ১৮০ সেন্টিমিটার এবং কংস নদীর পানি জরিয়াজানজিল পয়েন্টে ১৬৬ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এ ছাড়া শেওলা পয়েন্টে কুশিয়ারা নদীর পানি বিপদ সীমার ৩৫ সেন্টিমিটার ওপর দিয়ে বইছে। বিভিন্ন স্থান থেকে বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম এর প্রতিনিধিরা জানাচ্ছেন বন্যার খবর