ঢাকা, আগষ্ট ১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাকে জামিন দেওয়া এবং চাঁদাবাজির মামলাটি জরুরি ক্ষমতা আইনে না চলার বিষয়ে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে সরকারের আবেদনের ব্যাপারে আপিল বিভাগ বৃহস্পতিবার আদেশ দেবেন। বিস্তারিত জানাচ্ছেন বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমের সিনিয়র প্রতিবেদক অমিত তালুকদার
বুধবার প্রধান বিচারপতি মো. রুহুল আমিনের নেতৃত্বে আপিল বিভাগের ৬ জন বিচারপতির সমন্বয়ে গঠিত বেঞ্চ সরকারের আবেদনটির ওপর শুনানি গ্রহণ শেষে আদেশ প্রদানের এই দিন ধার্য করেন। বৃহস্পতিবার একটি পূর্ণাঙ্গ বেঞ্চ এ ব্যাপারে আদেশ দেবে।
গত ৩০ জুলাই হাইকোর্ট শেখ হাসিনার রিট আবেদনের পরিপ্রেক্ষিতে চাঁদাবাজির মামলায় জামিন মঞ্জুর করে। এ মামলাটি জরুরি ক্ষমতা আইনে না চালানোর জন্য হাইকোর্ট সরকারকে নির্দেশ দেয়।
হাইকোর্টের এ আদেশের বিরুদ্ধে সরকার ৩১ জুলাই সুপ্রিম কোর্টে আপিল করে। চেম্বার বিচারপতির আদালত হাইকোর্টের আদেশ স্থগিত না করে আপিলটি সুপ্রিমকোর্টের পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানির জন্য পাঠিয়ে দেন।
সেই আদেশ অনুযায়ী বুধবার সকাল ৯টা ২৫ মিনিটে প্রধান বিচারপতির নেতৃত্বে আপিল বিভাগের ৬ বিচারপতির বেঞ্চ সরকারের আপিলটির ওপর শুনানি গ্রহণ শুরু করে। শুনানির শুরুতেই অ্যাটর্নি জেনারেল ফিদা এম কামাল বলেন, শেখ হাসিনার মামলাটি জরুরি ক্ষমতা আইনে অন্তর্ভুক্ত করে ১৬ জুলাই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দেওয়া আদেশের বৈধতা চ্যালেঞ্জ করে এ রিট করা হয়েছে। ১৮ এপ্রিলের পর দায়ের করা মামলাটি কম গুরুত্বপূর্ণ মামলা বলেও রিটে অভিযোগ তোলা হয়েছে।
আদালত জানতে চান কোন সময়ের ঘটনায় কবে এ মামলাটি দায়ের করা হয়েছে। জবাবে অ্যাটর্নি জেনারেল বলেন, ২০০০ সালের জুনের ঘটনায় গত ১৩ জুন আজম জে চৌধুরী গুলশান থানায় চাঁদাবাজির এ মামলাটি দায়ের করা হয়েছে।
অ্যাটর্নি জেনারেল বলেন, ৩০ জুলাই রিটটি দায়ের করার পর দিনই হাইকোর্ট আদেশ দিয়েছে। আদেশ দেওয়ার দিন অ্যাটর্নি জেনারেল অফিসকে রিটের নোটিশ দেওয়া হয়েছে।
তিনি বলেন, রিটে যেসব যুক্তিতে প্রতিকার চাওয়া হয়েছে তাতে হাইকোর্টের রুল জারি করাই উচিত ছিলনা। কিন্ত হাইকোর্ট শুধু রুলই জারি করেনি, শেখ হাসিনাকে জামিন দিয়েছে ও মামলায় জরুরি ক্ষমতা আইনের কার্যক্রম স্থগিত রেখেছে । সরকার হাইকোটের্র এই অর্র্ন্তবতী আদেশ স্থগিত রাখার জন্য আপিল নিয়ে এসেছে।
অ্যাটর্নি জেনারেল জরুরি ক্ষমতা আইনের বিভিন্ন বিধান আদালতে উপস্থাপন করে বলেন, সরকার যেসব মামলা জরুরি ক্ষমতা আইনে অন্তর্ভুক্ত করার অনুমোদন দেবে যেসব মামলায় জামিন চাওয়া যাবেনা।
কে এই অনুমোদন দেবে - আদালত এ প্রশ্ন করলে অ্যাটর্নি জেনারেল জবাবে বলেন, অপরাধের জনগুরুত্ব বিবেচনা করে সরকার বা অন্য কোন কর্তৃপক্ষ এই অনুমোদনের ক্ষমতা প্রয়োগ করতে পারবে।
আদালত বলেন, রাষ্ট্র ও জনগণের নিরাপত্তা ও অর্থনৈতিক জীবনের নিরাপত্তা বিঘ
bdnews24