ঢাকা, জুলাই ৩১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- বনানীর বুলু ওশান টাওয়ারে অবস্থিত ল্যান্ডফোন সেবা দানকারী প্রতিষ্ঠান ওয়ানটেলের কার্যালয়ে অবৈধ ভিওআইপি সরঞ্জাম উদ্ধারের অভিযান চালিয়ে র্যাব সন্ধ্যা পর্যন্ত প্রায় দুই কোটি টাকার সরঞ্জাম উদ্ধার করেছে।
মঙ্গলবার বিকেলের এ অভিযানে নেতৃত্বদানকারী র্যাব কর্মকর্তা মেজর সামসুজ্জোহা বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে সন্ধ্যা সাড়ে ৭টায় বলেন, "আমাদের অভিযান অব্যাহত রয়েছে। কয়েকজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।"
অবৈধ ভিওআইপি সরঞ্জাম উদ্ধারের জন্য বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) সহায়তায় র্যাব গত সোমবার থেকে এই অভিযান চালাচ্ছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এলএইচ/এমএআর/এসকে /২০৫২ ঘ.
bdnews24